1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয় - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয়

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
ফাইনালের আগে যুবাদের দুর্দান্ত জয়

ফাইনালের আগে দুর্দান্ত জয়, শিরোপার স্বপ্নে আজিজুলরা
অনলাইন ডেস্ক

ফাইনালের আগে যেন প্রস্তুতির সেরা রিহার্সেলই করে ফেলল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। আগের ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাস চূড়ায় তুলেছিল আজিজুল হাকিমের দল, আর এবার স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে দিল তারা।

হারারের মাটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তরুণ টাইগাররা ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৮৪ রানের পাহাড়সম স্কোর। পরে বল হাতে ঝড় তুলে মাত্র ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে দেয় জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দলকে, নিশ্চিত হয় শানদার জয়।

ইনিংসের শুরুটা যদিও ছিল হতাশার—জাওয়াদ আবরার ফেরেন মাত্র ৫ রান করে। তবে ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল গড়ে তোলেন ১১২ রানের দুর্দান্ত জুটি। ৬৫ বলে ৩৪ রান করে আজিজুল আউট হলে চাপ সামাল দেন রিফাত। সেঞ্চুরির আভাস দিলেও ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রানে থামেন তিনি।

এরপর রিজান হোসেন (৩০) ও আব্দুল্লাহ (৩৭) দ্রুত রান তোলেন। শেষ দিকে ফরিদ হাসান (৪৪ বলে অপরাজিত ৩৮) ও দেবাশীষ দেবা (১৩ বলে অপরাজিত ৩৪, ২ ছক্কা ও ১ চার) সপ্তম উইকেটে ৫১ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে দলকে নিয়ে যান আড়াই শ ছাড়ানো সংগ্রহে।

২৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ১৬ রানে ৩ উইকেট হারানোর পর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি।

৮৮ বলে ৪৭ রান করে জুজে ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। শেষ দিকে মিচেল ব্লিগনাউট ৩৪ বলে ৩০ রান করলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। বাংলাদেশের হয়ে আজিজুল ও রিজান সমান ৩টি করে উইকেট নেন, আল আমিন শিকার করেন ২ উইকেট।

আগামী ১০ আগস্ট ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের। যাদের আগেই হারিয়ে এসেছে আজিজুলরা, এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে নামবে শিরোপা জয়ের মিশনে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৮৪/৬ (রিফাত ৭৭, ফরিদ ৩৮*, আব্দুল্লাহ ৩৭, দেবাশীষ ৩৪*; মাজভিতোরেরা ৩/৭০)

জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯: ৩৫ ওভারে ১২৪ (জুজে ৪৭, ব্লিগনাউট ৩০; রিজান ৩/৯, আজিজুল ৩/২৫, আল আমিন ২/২৭)

ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..