1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২৭ বছর পর দ. আফ্রিকাকে কাপ জিতিয়ে মাসসেরা মার্করাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

২৭ বছর পর দ. আফ্রিকাকে কাপ জিতিয়ে মাসসেরা মার্করাম

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত
২৭ বছর পর দ. আফ্রিকাকে কাপ

সেঞ্চুরিতে রঙিন ইতিহাস, প্রোটিয়াদের ঘরে ফিরল শিরোপা!
অনলাইন ডেস্ক

গত জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে দীর্ঘ ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক শিরোপা এনে দেন এইডেন মার্করাম। লর্ডসে অলরাউন্ড পারফরম্যান্সে প্রোটিয়াদের স্বপ্নপূরণে মূল ভূমিকা রাখা এই ব্যাটারকে জুন মাসের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ফাইনালে চতুর্থ ইনিংসে টার্গেট ছিল ২৮২ রান। ৭০ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ১৪৭ রানের অনবদ্য জুটি গড়েন মার্করাম। বাভুমা ৬৬ রান করে ফিরলেও মার্করাম থেকে যান, খেলেন ১৩৬ রানের জয়সূচক ইনিংস, যেখানে ছিল ১৪টি চারের ঝলক।

মাত্র ৩০ বছর বয়সেই এমন ম্যাচভেদী ইনিংস খেলে ইতিহাসে নাম লেখান তিনি। ২০১৪ সালে যুব বিশ্বকাপ জেতানো এই ব্যাটার বলেন, “এই পুরস্কার পাওয়া সম্মানের। দক্ষিণ আফ্রিকাকে আইসিসি চ্যাম্পিয়নশিপ জেতাতে পারা আমার ক্যারিয়ারের সেরা অর্জন। লর্ডস জয়টা আমাদের ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

ফাইনালে ব্যাটে আগুন ঝরানোর আগে বল হাতেও রেখেছেন কার্যকর ভূমিকা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্মিথ ও ওয়েবস্টার যখন বড় জুটি গড়ার পথে, তখন মাত্র ৬ বলেই স্মিথকে ফিরিয়ে ভেঙে দেন জুটি। এতে অজিদের সম্ভাব্য বড় রানের ইনিংস মুখ থুবড়ে পড়ে।

ব্যাটে প্রথম ইনিংসে অবশ্য সাফল্য পাননি মার্করাম, মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান শূন্য রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিদের লিড বাড়ানো আটকান তিনি নিজেই। দশম উইকেটে হ্যাজেলউড ও কমিন্সের জমে ওঠা জুটিতে হ্যাজেলউডকে ফিরিয়ে দেন, যা ম্যাচের গতি ঘুরিয়ে দেয়।

এদিকে নারী ক্রিকেটে জুন মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথুস। সতীর্থ অ্যাফি ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে পেছনে ফেলে চতুর্থবারের মতো মাসসেরা হলেন তিনি। এর আগে তিনি ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিল মাসেও এই পুরস্কার জেতেন।

এইডেন মার্করামের দারুণ সাফল্য ও হেইলি ম্যাথুসের ধারাবাহিক নৈপুণ্য বিশ্ব ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..