1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে সতীর্থদের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন লাউতারো - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে সতীর্থদের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন লাউতারো

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে

লড়তে না চাইলে ইন্টার ছাড়ো—লাউতারোর হুংকার!

অনলাইন ডেস্ক

২০২৫ ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলান অপ্রত্যাশিতভাবে শেষ ষোলো থেকেই ছিটকে পড়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হেরে। ম্যাচের পরপরই হতাশা আর ক্ষোভে ফেটে পড়েন দলের প্রাণভোমরা ও আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লাউতারো মার্তিনেজ। ক্লাবের সাফল্যের প্রতীক লাউতারো খোলাখুলি নিজের সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ইতালির প্রভাবশালী ক্রীড়া গণমাধ্যম SportMediaset-এ দেওয়া এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘ম্যাচের শুরু থেকেই আমরা গেম থেকে ছিটকে গিয়েছিলাম। ভুল পাস, অযথা সুযোগ নষ্ট—সব মিলিয়ে ম্যাচটা আগেই শেষ হয়ে গিয়েছিল।’ দ্বিতীয়ার্ধে চেষ্টা থাকলেও দলের হতাশাজনক মানসিকতা নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি।

ক্লান্তি, ইনজুরি এবং দীর্ঘ মৌসুমের ধকল—সব মিলিয়ে ইন্টার যেন পরাজয়ের মনোভাব নিয়েই মাঠে নেমেছিল। তখনই লাউতারোর কড়া বার্তা: ‘যারা ইন্টার মিলানের হয়ে লড়তে চাও না, তারা এখনই চলে যাও। এই ক্লাব সম্মানের জায়গা, এখানে শুধু লড়াকুরাই টিকে থাকতে পারে।’

সংবাদকর্মীদের প্রশ্নে লাউতারো কারও নাম না নিলেও, ক্লাব সভাপতি জুসেপে মারোত্তা পরে বিষয়টি স্পষ্ট করেন। গণমাধ্যমকে তিনি জানান, অধিনায়কের এই মন্তব্য মূলত মিডফিল্ডার হাকান চালহানোগলুকে উদ্দেশ করেই দেওয়া। যদিও মারোত্তা চেষ্টা করেন পরিস্থিতি প্রশমিত করতে—‘কারও প্রতি অভিযোগ নয়, কথা বলে সমাধান চাই, প্রয়োজনে বদলও হবে।’

উল্লেখ্য, এবারের ক্লাব বিশ্বকাপে ইন্টার চার ম্যাচে কেবল দুটি জয় পেয়েছে এবং ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগেই বিদায় নেয়। লাউতারো নিজে দুটি গোল করলেও দলের পারফরম্যান্স হতাশাজনকই ছিল।

শিরোপাহীন এক মরসুম শেষে বিশ্বমঞ্চেও ব্যর্থতা—সব মিলিয়ে ইন্টার মিলানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ক্যাপ্টেন লাউতারোর আগুনে মন্তব্যে নতুন মৌসুমে জেগে ওঠার বার্তাও লুকিয়ে আছে। এখন দেখার বিষয়, ইন্টার কি সত্যিই বদলে যেতে পারবে এই অগ্নিগর্ভ নেতৃত্বে?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..