1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুই বছরে প্রথমবার ২৪ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

দুই বছরে প্রথমবার ২৪ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২০৭ বার পঠিত
২৪ বিলিয়ন ডলার

দুই বছরের রেকর্ড, রিজার্ভে ২৪ বিলিয়ন ডলারের ছোঁয়া!
অনলাইন ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৪.১৪ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের জুন মাসের পর সর্বোচ্চ। রেমিট্যান্সের ধারাবাহিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে আসা বড় অঙ্কের ঋণের কারণে রিজার্ভে এমন অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে।

আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি থেকে ১৩৪ কোটি ডলার দেশে এসেছে। পাশাপাশি বিশ্বব্যাংকের বাজেট সহায়তার মধ্যে বাকি ১৫ কোটি ডলারও যোগ হয়েছে, যা আগেরদিন জমা হওয়া ৩৫ কোটি ডলারের পরিপূরক। এতে গত বুধবারের ২২.৬৫ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ বেড়ে ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, দেশের গ্রস রিজার্ভ বর্তমানে ২৯.১৬ বিলিয়ন ডলার। আগামী সপ্তাহে জাইকা ও এআইআইবির অনুমোদিত ঋণের অর্থ যুক্ত হলে রিজার্ভ আরও বাড়বে এবং জুন মাসে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ২৫ বিলিয়নের ওপরে ওঠার ফলে দেশের অর্থনীতিতে তা এক স্বস্তির খবর।

গণমাধ্যম জানায়, জাইকার অনুমোদিত প্রায় ৪২ কোটি ডলার রিজার্ভে যোগ হবে আগামী রোববার এবং এআইআইবির ৪৪ কোটি ডলার পাওয়া যাবে সোমবার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের সময় রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার, যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে এখন এই পর্যায়ে পৌঁছেছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, যা ২০২২ সালের আগস্টে রেকর্ড করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..