বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
মায়ামির রাজা এখন মেসি, গোলেই দিলেন জবাব!
অনলাইন ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুকে ৫-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। জাদুকরী নৈপুণ্যে জোড়া গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। এই দুর্দান্ত ম্যাচে করা দুটি গোলের সুবাদে এমএলএস-এ ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই—এলএমটেন।
রোববার (১ জুন) চেজ স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে কলম্বাসকে স্বাগত জানায় মায়ামি। মেসির সঙ্গে স্কোরশিটে নাম লেখান সুয়ারেজ, পিকাল্ট ও অ্যালেন্দে, প্রতিপক্ষকে যেন উড়িয়ে দেন তারা।
মেসি ক্লাবের জার্সিতে এখন পর্যন্ত করেছেন ৩১টি গোল। টপকে গেছেন সতীর্থ ও স্বদেশি হিগুয়েনকে, যার ঝুলিতে ছিল ২৯ গোল। তবে হিগুয়েনের ২৯ গোল পেতে সময় লেগেছিল ৬৭ ম্যাচ, সেখানে মেসি এই মাইলফলক ছুঁয়ে গেছেন মাত্র ৩৮ ম্যাচে।
১৫ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে মিশরীয় ও আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।
এই মুহূর্তে জাতীয় দলের শিবিরে ফিরবেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার চিরচেনা প্রতিদ্বন্দ্বী চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ১১ জুন—জানিয়েছে গণমাধ্যম।