1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েলকে হুমকি মনে করছে তুরস্ক, বন্ধ সব সম্পর্ক - Janatar Jagoron

ইসরায়েলকে হুমকি মনে করছে তুরস্ক, বন্ধ সব সম্পর্ক

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত
তুরস্ক

তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ইসরায়েলের জাহাজ ও বিমানকে তুর্কি আকাশসীমা ও বন্দর ব্যবহারের অনুমতি নিষিদ্ধ করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) গাজা ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল দুই বছর ধরে ধারাবাহিকভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক নীতিমালা উপেক্ষা করছে। এই কারণেই তুরস্ক শুধু বাণিজ্য নয়, সমুদ্র ও আকাশপথেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে গত বছরের মে মাসে আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর শর্ত দিয়েছিল। ২০২৩ সালে দুই দেশের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান ইতোমধ্যেই ইসরায়েলের পদক্ষেপকে গণহত্যা হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।

আল জাজিরার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, তুরস্ক শুধু গাজার মানবিক পরিস্থিতি নয়, বরং ইসরায়েলকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও বিবেচনা করছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করার কৌশল হিসেবে দেখছে।

তুরস্কের মতে, যদি ইসরায়েলকে থামানো না যায় তবে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষও দেখা দিতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..