1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, ৫ ইসরায়েলি সেনা নিহত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
৫ ইসরায়েলি সেনা নিহত

বেইত হানুনে পুঁতে রাখা বোমায় ইসরায়েলি সেনাদের মৃত্যু বিভীষিকা!
অনলাইন ডেস্ক

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচ ইসরায়েলি সৈন্যের, আহত হয়েছেন আরও ১৪ জন। গুরুতর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ‘গণমাধ্যম’।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, সোমবার (৭ জুলাই) রাতে গাজা সীমান্তে চালানো এক অভিযানে পদাতিক বাহিনী বোমা বিস্ফোরণের কবলে পড়ে। এই বিস্ফোরণে প্রাণ হারান পাঁচ সৈন্য, যাদের মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে।

নিহতরা হলেন জেরুজালেমের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) এবং সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)। তারা দুজনেই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে যুক্ত ছিলেন। বাকি হতাহতদের নাম আইডিএফ পরে জানাবে বলে জানিয়েছে।

আইডিএফ-এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাত ১০টার পর বেইত হানুন এলাকায় স্থলপথে অভিযান চলাকালে সৈন্যরা পায়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গেই শুরু হয় পাল্টা গুলি বিনিময়।

এই ঘটনায় আহত হন ১৪ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। সেনা সদস্যদের উদ্ধার করতে গিয়েও সংঘর্ষে জড়াতে হয় উদ্ধারকারী দলকে।

ঘটনার আগে ঐ এলাকাতে বিমান হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। কিন্তু তবুও সন্ত্রাসী হামলা ঠেকানো যায়নি।

নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানে ছিলেন। এই অভিযানের মূল উদ্দেশ্য—বেইত হানুনের অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণভাবে নির্মূল করা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..