1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান - Janatar Jagoron

ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল

ড্রোনে আগুন, কূটনীতিতে শান্তি—ইরান-ইসরায়েল যুদ্ধে নাটকীয় মোড়!
অনলাইন ডেস্ক

ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল এবার আকাশেই গুঁড়িয়ে দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে এসব আক্রমণ প্রতিহত করেছে। সেই অভিযানের দৃশ্যধারণ করা ভিডিও প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের ছোড়া ড্রোন ও ক্ষুদ্র আকারের মাইক্রো এয়ার ভেহিকলস (এমএভি) সফলভাবে ধ্বংস করে দেয়। আকাশসীমায় এসব পাল্টা প্রতিরোধমূলক হামলা চালানো হয় ইরান-ইসরায়েল চলমান ১২ দিনের সংঘাতের অংশ হিসেবে।

মেহের নিউজ জানায়, ইসরায়েল প্রথমে বিনা নোটিশেই ইরানে হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রও এই হামলায় ইসরায়েলের পাশে থেকে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরমে পৌঁছে দেয়।

এই আগ্রাসনের জবাবে ইরান পাল্টা প্রতিরোধমূলক হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলের একাধিক কৌশলগত স্থাপনা ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল-উদেইদকে লক্ষ্যবস্তু বানায়।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার (২৩ জুন) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, ‘ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এটি ১২ ঘণ্টা চলবে, এরপর যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে।’

ট্রাম্প আরও বলেন, ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে, পরে ১২ ঘণ্টা পর ইসরায়েল এতে যুক্ত হবে। এরপর মোট ২৪ ঘণ্টার মধ্যে এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে গণ্য হবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ আচরণ করবে। তিনি আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে—এটাই প্রত্যাশা। সেই সাহস, ধৈর্য ও কৌশলের জন্য তিনি ইসরায়েল ও ইরান দুই দেশকেই অভিনন্দন জানান।

মধ্যপ্রাচ্য যেন ধ্বংসের পথে না যায়—এই ভয়াবহ শঙ্কার প্রেক্ষাপট তুলে ধরে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ বছরজুড়ে চলতে পারত, তবে তা হয়নি, এবং হবেও না!’

পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..