1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতের লখনউ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্স বিমানের চাকায় আগুন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ভারতের লখনউ বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্স বিমানের চাকায় আগুন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত
ভারতের লখনউ বিমানবন্দর

লখনউয়ে সৌদি বিমানে আগুন, যাত্রীরা বেঁচে গেলেন প্রাণে!
অনলাইন ডেস্ক

ভারতের লখনউ চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৩১১২) অবতরণের সময় হঠাৎ তার চাকায় আগুন লেগে যায়। এই ভয়াবহ ঘটনায় বিমানে অবস্থান করছিল প্রায় ২৫০ জন হজযাত্রী। রোববার (১৬ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ফ্লাইটটি শনিবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে ছাড়লেও রোববার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউ বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সঙ্গে সঙ্গে বিমানের বাম পাশের একটি চাকায় ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন। এরপর বিমানটিকে নিরাপদভাবে ট্যাক্সিওয়েতে সরিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের সুরক্ষিত নামিয়ে আনা হয়। বিমানবন্দরের জরুরি সেবা টিম তৎপর হয়ে ফোম ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তদন্তে জানা যায়, হাইড্রলিক সিস্টেমে হঠাৎ লিক হওয়ায় চাকাটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানায়, এই ত্রুটি যদি উড্ডয়নের সময় দেখা যেতো, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে ১২ জুন আহমেদাবাদে একটি এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট উড্ডয়নের পর দুর্ঘটনায় পতিত হয়, যেখানে ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন এবং নিচে থাকা ২৯ জনের মৃত্যু ঘটে। একের পর এক দুর্ঘটনায় ভারতের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..