1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আদিয়ালা কারাগার থেকেই হুঙ্কার ইমরান খানের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

আদিয়ালা কারাগার থেকেই হুঙ্কার ইমরান খানের

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫১ বার পঠিত
ইমরান খান

কারাগার নয়, আন্দোলনই ইমরানের চূড়ান্ত জবাব সরকারের প্রতি!
অনলাইন ডেস্ক

জেল থেকেই বজ্রকণ্ঠে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের সঙ্গে কোনো রকম আপসে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রয়োজনে সারা জীবন কারাবরণ করবেন, তবু মাথা নত করবেন না।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যম-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর তৃণমূল থেকে শীর্ষ নেতাদের উদ্দেশে এক জরুরি বার্তা দিয়েছেন কারাবন্দি ইমরান খান। নির্দেশ দিয়েছেন, দেশজুড়ে জোরালো গণআন্দোলনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।

দলের ভেতরে যারা গোপনে সরকারের সঙ্গে আঁতাত করে চলেছে, তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যারা উইকেটের দুই পাশে খেলতে চায়, তাদের জন্য পিটিআইয়ে কোনো জায়গা নেই।” তার এই বার্তা সংবাদমাধ্যমে পৌঁছেছে বোন আলীমা খানের মাধ্যমে।

সোমবার পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আলীমা। সেখান থেকে বেরিয়ে কারাগারের ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন সরকার ইমরান খানের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে। সাধারণ বন্দিদের যেসব অধিকার রয়েছে, সেগুলো থেকেও বঞ্চিত করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে। গত আট মাসে মাত্র একবার সন্তানদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি। এমনকি নতুন নির্দেশে জানানো হয়েছে, আর বোনদেরও তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, দলীয় একাধিক সূত্রে জানা গেছে, জেল থেকে ইমরান খান যতই আন্দোলনের ডাক দিন, পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূল লক্ষ্য—ইমরান খানের মুক্তির পথ সুগম করা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..