1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শেয়ারবাজারে সূচক পাঁচ বছরে সর্বনিম্নে ডিএসই - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম

শেয়ারবাজারে সূচক পাঁচ বছরে সর্বনিম্নে ডিএসই

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
শেয়ারবাজার

ডিএসইতে রক্তক্ষরণ, বিনিয়োগকারীরা দিশেহারা—কী হবে সামনে?
অনলাইন ডেস্ক

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে, বিনিয়োগকারীদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। আগের দিনের পতনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকার প্রধান শেয়ারবাজার ডিএসই এবং চট্টগ্রামের সিএসই-তে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এই ধারাবাহিক পতনে মূল্যসূচকগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক নেমে এসেছে ২০২০ সালের ২৪ আগস্টের পরে প্রথমবারের মতো এতটা নিচে।

বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় আরও ৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৪৭৮১ পয়েন্টে। এর ফলে টানা তিন কার্যদিবস ধরে দরপতনের ধারা অব্যাহত রইল। মাত্র তিন দিনেই ডিএসইর সূচক থেকে উধাও হয়েছে ১৪০ পয়েন্ট। এই পরিমাণ পতনে সূচকটি ২০২০ সালের ২৪ আগস্টের ৪৭৬২ পয়েন্টের নিচে চলে এসেছে, যা বিনিয়োগকারীদের আতঙ্কে ফেলেছে।

বাজারজুড়ে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের ২৯৪ কোটি ১৭ লাখ টাকার চেয়ে সামান্য বেশি। তবুও বাজারের সার্বিক দুর্দশা কমেনি। এই রিপোর্টটি প্রকাশ করেছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..