বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শুরুতেই আলুর বাজারে ভয়ংকর ধস! কৃষকদের চোখে অন্ধকার, কারসাজির গুঞ্জন!
উত্তরের মাঠে আলু তোলার ধুম শুরু হলেও, দাম শুনলে মাথায় হাত কৃষকদের! মাত্র ১০-১২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে জমিতে। গত এক দশকে এতটা কম দামে আলু বিক্রির নজির নেই। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজিতেই এই দরপতন। হিমাগার মালিক ও ব্যবসায়ীদের গোপন চক্রান্তের ফলে সাধারণ কৃষকরা এখন দিশেহারা। গত বছর যেখানে হিমাগারে সংরক্ষণ ব্যয় ছিল ৪ টাকা, এবার তা এক লাফে দ্বিগুণ হয়ে ৮ টাকা হয়েছে! আগেভাগেই ব্যবসায়ীরা হিমাগার বুকিং দিয়ে রেখেছেন, ফলে সাধারণ কৃষকরা জায়গা না পেয়ে বাধ্য হচ্ছেন পানির দামে আলু বিক্রি করতে।
চাষিরা বলছেন, এবার এক বিঘা জমিতে আলু আবাদ করতে তাদের খরচ পড়েছে ৬০-৭০ হাজার টাকা, অথচ বিক্রির টাকায় খরচের অর্ধেকও তুলতে পারছেন না! ঋণের বোঝায় জর্জরিত কৃষকদের এখন দুশ্চিন্তার শেষ নেই। সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে হাজারো আলু চাষির চোখে এখন শুধুই অনিশ্চয়তা!