1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
১৩ সেবা পেতে লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণ

রিটার্ন জমা ছাড়াই পাবেন ১৩টি সেবা, স্বস্তির নতুন সিদ্ধান্ত!
অনলাইন ডেস্ক

রিটার্ন ছাড়াই মিলবে ১৩ সরকারি-বেসরকারি সেবা, শিথিল শর্তে হাঁপ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ!

২০২৫-২৬ অর্থবছরে নাগরিক সেবায় এক বড় রকমের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে অনেক সরকারি-বেসরকারি সেবা পেতে আর আয়কর রিটার্নের কড়াকড়ি থাকছে না। নতুন অর্থবছরের ‘অর্থ অধ্যাদেশ-২০২৫’-এ এমনই ১৩টি সেবার তালিকা দিয়েছে সরকার, যেগুলোর জন্য আর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন কাজের জন্য আপনাকে রিটার্ন দৌড়াতে হবে না—

১. সংসারের টানাপোড়েনে অনেকেই সঞ্চয়পত্রে ভরসা করেন। এখন ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন জমা দিতে হবে না।

২. ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত বা এফডিআর খুললেও রিটার্ন ছাড়াই মিলবে এই সুবিধা।

৩. এখন থেকে কোনো ধরনের ক্রেডিট কার্ড নেওয়া কিংবা নবায়নের ক্ষেত্রেও রিটার্নের বাধ্যবাধকতা থাকছে না।

৪. পৌরসভা বা সিটি করপোরেশন এলাকায় নতুন ট্রেড লাইসেন্স নিতে আর রিটার্ন লাগবে না।

৫. সমবায় সমিতি খুলতেও এবার শর্ত শিথিল, রিটার্ন ছাড়াই নিবন্ধন করা যাবে।

৬. সাধারণ বীমা কোম্পানিতে সার্ভেয়ার হতে চাইলে রিটার্ন জমা দিতে হবে না।

৭. পেশাদার সংগঠন— চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ স্বীকৃত সদস্যপদ পেতে রিটার্নের প্রমাণপত্র লাগবে না।

৮. ডাকঘরে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে গেলেও রিটার্ন দেখাতে হবে না।

৯. দশম গ্রেড বা তার ঊর্ধ্বে সরকারী এমপিওভুক্ত বেতনে রিটার্ন ছাড়াই অর্থ পাওয়া যাবে।

১০. মোবাইল ব্যাংকিং বা ই-পেমেন্ট প্ল্যাটফর্মে কমিশন, ফি বা লেনদেনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক নয়।

১১. স্ট্যাম্প, কোর্ট ও দলিল লেখকের লাইসেন্স নিতে গেলে রিটার্নের কাগজ লাগবে না।

১২. অটোরিকশার মালিকানা বদল, রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস নবায়ন করতেও রিটার্ন ছাড়।

১৩. ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা করতে চাইলে এখন লাইসেন্স মিলবে রিটার্ন ছাড়াই।

গণমাধ্যম জানায়, নাগরিকদের অনেকে এতদিন এসব সেবা নিতে গিয়ে রিটার্ন জটিলতায় পড়তেন। এবার সে দুশ্চিন্তায় খানিকটা স্বস্তি এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে করে করব্যবস্থায় স্বেচ্ছা উৎসাহ বাড়বে, জনসেবায় বাধাহীন প্রবেশাধিকারও নিশ্চিত হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..