1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সোমবার ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা অর্থ উপদেষ্টা - Janatar Jagoron
শিরোনাম

সোমবার ৭.৯০ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত
অর্থ উপদেষ্টা

সোমবার আসছে দেশের অন্যতম বড় বাজেট ঘোষণা!
অনলাইন ডেস্ক

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামীকাল সোমবার জাতির সামনে উন্মোচন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঐতিহাসিক এই বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

রোববার (১ জুন) গণমাধ্যমে পাঠানো সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিটিভি থেকে ফিড নিয়ে দেশের অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে একযোগে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

তবে এর আগে, ২৯ মে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছিল, বাজেট বক্তৃতা ২ জুন বিকেল ৪টায় ধারণ করে সম্প্রচার করা হবে। কিন্তু নতুন তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল সোমবার (২ জুন) বিকেল ৩টায় ড. সালেহউদ্দিন আহমেদ সরাসরি জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট তুলে ধরবেন।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এবারের বাজেটের আকার হতে পারে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা—যা দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। এ বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এনবিআর বহির্ভূত উৎস থেকে লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা, আর করবহির্ভূত খাত থেকে ৪৬ হাজার কোটি টাকার মতো আদায়ের লক্ষ্য নির্ধারণ হতে পারে।

আরও জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নির্ধারণ হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকায়। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২১ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার চিন্তা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..