বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
📱 তিন দিনের ব্যাটারি, দারুণ ক্যামেরা, আর সঙ্গে ফ্রি ইয়ারবাডস—নকিয়ার নতুন ফোন বাজারে ঝড় তুলতে প্রস্তুত
অনলাইন ডেস্ক
বাংলাদেশের স্মার্টফোন বাজারে ফের চমক দিল বিশ্বখ্যাত ব্র্যান্ড নকিয়া। একসময় মোবাইল দুনিয়ায় রাজত্ব করা এই ব্র্যান্ড এবার বাজেট বান্ধব দামে নিয়ে এসেছে দুটি নতুন স্মার্টফোন মডেল—Nokia C32 ও Nokia C22, আর সঙ্গে থাকছে দুর্দান্ত উপহারও!
এগুলো শুধু দামেই সাশ্রয়ী নয়, ফিচারেও একেবারে হট কেক। একবার চার্জ দিলে তিন দিন পর্যন্ত টানা চলবে—এমন ব্যাটারি সুবিধা নিয়ে খুব কম ব্র্যান্ডই বাজার মাতাতে পেরেছে। আর সেই দৌড়ে এবার এগিয়ে গেল নকিয়া।
নকিয়ার একমাত্র অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেড, যারা নিজস্ব কারখানায় ফোন দুটির উৎপাদন করেছে, তাদেরই উদ্যোগে বাংলাদেশের বাজারে এসেছে এই ডিভাইসগুলো। চাহিদা অনুযায়ী কনফিগারেশনের পাশাপাশি এই মডেলগুলোর সঙ্গেই থাকছে আকর্ষণীয় উপহার।
এই ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে এর ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা সাশ্রয়ী ফোন সেগমেন্টে একেবারেই বিরল। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফিপ্রেমীদের জন্য।
ফোনটির ডিসপ্লে ৬.৫ ইঞ্চি এইচডি+ রেজল্যুশনের (৭২০ x ১৬০০ পিক্সেল), যা ভিজুয়াল অভিজ্ঞতা দেবে বেশ ঝকঝকে ও স্বচ্ছ।
পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে নেই এটি। ৭ জিবি র্যাম (ভার্চুয়ালসহ) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ফোনটিতে আছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা আপনার দৈনন্দিন ব্যবহারে অনায়াসেই টিকবে তিন দিন পর্যন্ত।
আর নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি বাজারে পাওয়া যাবে দুটি রঙে—কালো এবং সবুজ।
দাম: ১৩,৪৯৯ টাকা।
উপহার: নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস
অল্প বাজেটে যারা টেকসই এবং নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন, Nokia C22 হতে পারে তাদের জন্য সেরা পছন্দ। এই ফোনেও রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, একই রেজল্যুশন—৭২০ x ১৬০০ পিক্সেল।
ক্যামেরার দিক থেকে এই ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল সাপোর্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ছবি তোলায় যারা সাধারণ কাজের জন্য একটি নির্ভরযোগ্য ফোন চান, তাদের জন্য যথেষ্ট ভালো।
এর ভেতরেও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, অর্থাৎ দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের নিশ্চয়তা। ফোনটির কাঠামো বেশ মজবুত—ধাতব ফ্রেম, সামনে ২.৫ডি টাফেনড গ্লাস, আর পিছনে পলিকার্বনেট—এতে করে ফোনটি হাত থেকে পড়ে গেলেও তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা কম।
র্যাম-রোম কনফিগারেশন: ৫ জিবি (ভার্চুয়ালসহ) + ৬৪ জিবি
দাম: ৯,৯৯৯ টাকা
উপহার: এক্সক্লুসিভ ইয়ারবাডস ও টি-শার্ট
রং: কালো ও স্যান্ড
নকিয়ার এই ফোন দুটি শুধু ফিচারে নয়, উপহারেও দিচ্ছে আলাদা এক্সপেরিয়েন্স।
নকিয়া আবারও প্রমাণ করল, তারা শুধু ব্র্যান্ড নয়, তারা ভরসার আরেক নাম। এখন সময় স্মার্ট কিনার—ফিচার আর গিফট দুটোই হাতে নিয়ে।