বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
“মাত্র ১০ হাজার টাকায় টিভি-এসি চালাবে আপনার স্মার্টফোন!”
অনলাইন ডেস্ক
টেকনো স্পার্ক গো ২ নিয়ে এলো বাজেট বাজারে বিপ্লব। বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একেবারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে টেকনো, তাদের স্পার্ক সিরিজের নতুন ফোন ‘স্পার্ক গো ২’। দাম যত কম, সুবিধা তত বেশি—এমনই দারুণ একটি প্যাকেজ এটি, যা দেখে বাজেটপ্রেমীরাও হাঁপ ছেড়ে বাঁচবেন!
টেকনোর সর্বশেষ ঘোষণায় জানা গেছে, এই স্মার্টফোনে থাকছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার, যার মাধ্যমে আপনি শুধু ফোন হাতে নিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার টিভি, এসি, ফ্যানসহ অন্যান্য স্মার্ট ডিভাইস। বলাই বাহুল্য, এত কম দামের ফোনে এমন প্রিমিয়াম ফিচার সত্যিই চমকপ্রদ।
ফোনটি এসেছে দুটি সংস্করণে—৩ জিবি ও ৪ জিবি র্যামের সঙ্গে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ফোনটির র্যাম এক্সপান্ড করে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়, যা একাধিক অ্যাপ একসঙ্গে চালাতে দারুণ সহায়ক। দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১০,৯৯৯ টাকা।
স্পার্ক গো ২ চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৫ গো সংস্করণে এবং এতে রয়েছে শক্তিশালী টি৭২৫০ প্রসেসর, যার মাধ্যমে একাধিক কাজ করতে পারবেন অনায়াসেই। ভিডিও দেখা, গেম খেলা বা একসঙ্গে বহু অ্যাপ চালানো—সবই এখন অনেক মসৃণ।
৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস পর্দার ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ফ্ল্যাশসহ এবং সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, তাও ফ্ল্যাশসহ। ফলে লো লাইটেও ছবি তুলবেন ঝকঝকে এবং নিখুঁতভাবে।
ব্যাটারি ব্যাকআপ নিয়েও নেই কোনো টেনশন। ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকায়, দিনে একবার চার্জ দিলেই সারাদিন চলে যাবে নির্বিঘ্নে। ডুয়াল স্পিকার এবং ডিটিএস সাউন্ড সিস্টেমের কারণে আপনার বিনোদনের অভিজ্ঞতাও হবে দারুণ ঝাঁঝালো।
এবার আসি টেকনোর অনন্য এআই ফিচারগুলোর কথায়। এ ফোনে আপনি পাবেন এআই জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, ফটো ভিত্তিক সমস্যা সমাধান, এআই রাইটিং এবং ইমেজ টু ডকুমেন্ট কনভার্শনের সুবিধা। এমনকি এতে আছে এলা স্মার্ট সার্চ, যা দিয়ে আপনি দ্রুত তথ্য খুঁজে পেতে পারবেন। এই এআই ফিচারগুলো কাজের ক্ষেত্রেও এনে দেবে নতুন মাত্রা।
সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সুরক্ষা যেমন নিশ্চিত, তেমনি ওটিজি কানেক্টিভিটির মাধ্যমে এক্সটারনাল ডিভাইস সংযুক্ত করাও সহজ। সব মিলিয়ে বলা যায়, স্পার্ক গো ২ হল সেই ফোন, যা একদিকে সাশ্রয়ী, অন্যদিকে আধুনিক প্রযুক্তিতে ঠাসা।
স্মার্টফোন শুধু কথা বলার জন্য নয়, এখন তা হয়ে উঠছে আপনার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট। আর টেকনো স্পার্ক গো ২ সেটাই প্রমাণ করে দিয়েছে—নিম্ন বাজেটেই সম্ভব ‘হাই টেক’ অভিজ্ঞতা!