1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মহানবী (সা.) হালাল প্রাণীর যেসব অঙ্গ খাওয়া অপছন্দ করতেন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মহানবী (সা.) হালাল প্রাণীর যেসব অঙ্গ খাওয়া অপছন্দ করতেন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
হালাল প্রাণী

সব হালাল নয়! এই ছয় অঙ্গ কখনো খাবেন না
অনলাইন ডেস্ক

মহান আল্লাহর অপার দয়ার নিদর্শন হালাল প্রাণীগুলো, যা মানুষের জন্য এক অমূল্য নিয়ামত। তিনি অনেক প্রাণীকে আমাদের খাদ্য হিসেবে নির্ধারণ করেছেন এবং তাদের হালাল করেছেন। তবে হালাল প্রাণী হলেও, তাদের কিছু অঙ্গ আছে যেগুলো ভক্ষণ করা শরিয়তসম্মত নয়। এসব বিষয়ে সচেতনতা থাকা প্রত্যেক মুমিনের জন্য জরুরি।

আল্লাহ তাআলা কোরবানির জন্য গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ও উটকে বৈধ ঘোষণা করেছেন। এদের মাংস হালাল ও সুস্বাদু। কিন্তু নবী করিম (সা.) স্বয়ং এসব পশুর কিছু অঙ্গ ভক্ষণ করা অপছন্দ করতেন। ফলে ফকিহগণ বলেন, এসব অংশ শুধু কোরবানির পশু নয়, বরং সব হালাল পশুর ক্ষেত্রেই পরিহারযোগ্য। বিশেষ করে প্রবাহিত রক্ত যে হারাম, তা কোরআনেই সুস্পষ্টভাবে বলা হয়েছে।

বিখ্যাত তাবেয়ি মুজাহিদ (রহ.)-এর বরাতে বায়হাকিতে এসেছে, নবীজি (সা.) যে অঙ্গগুলো খেতে অপছন্দ করতেন, তা হলো—

১. পুরুষ প্রাণীর প্রজনন অঙ্গ ২. অণ্ডকোষ ৩. স্ত্রী প্রাণীর প্রজনন অঙ্গ ৪. টিউমার সদৃশ মাংস গ্রন্থি ৫. মূত্রথলি ৬. পিত্ত

উল্লিখিত অঙ্গগুলো বাদ দিলে হালাল পশুর বাকি সব অংশ খাওয়া জায়েজ, শরিয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই।

সূত্র: সুরা আরাফ: ১৫৭; বাদায়িউস সানায়ি: ৫ / ৬১; ফাতাওয়া হিন্দিয়া: ৫ / ২৯০

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..