1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ হজযাত্রী - Janatar Jagoron
শিরোনাম

সৌদি পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ হজযাত্রী

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
হজযাত্রী


হজযাত্রায় প্রাণের মিছিল, বাড়ছে আবেগ আর উদ্বেগ!
অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে হজ পালনে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৭০ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ১৭৭টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান।

বুধবার (২৮ মে) হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

বিমান সংস্থা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের হজ অফিসের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টার মধ্যে সৌদিতে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী।

আইটি হেল্প ডেস্ক গণমাধ্যমকে জানায়, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রী। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে গেছেন ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে পৌঁছেছেন ৮ হাজার ৬২৮ জন।

এবারের হজযাত্রায় সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন বাংলাদেশি। সর্বশেষ গতকাল মঙ্গলবার (২৭ মে) মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন ছয়জন এবং মদিনায় ছয়জন।

উল্লেখ্য, ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা দেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..