1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টি গুজব ছাড়া কিছু নয়

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে পরিষ্কারভাবে বলেন, এসব গুজবে কান না দিতে। তিনি স্পষ্ট জানান, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের প্রসঙ্গে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোখলেস উর রহমান বলেন, “সরকারি চাকরির বয়সসীমা নিয়ে যে খবরগুলো ছড়াচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই এসব গুজব।” তিনি আরও জানান, “আমাদের পরিকল্পনা থাকলে আমরা সরাসরি ঘোষণা করতাম, গুজবে কান দেওয়া উচিত নয়।”

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর। তবে কয়েক বছর ধরে কিছু চাকরিপ্রত্যাশী ৩৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি শাহবাগে এমন দাবিতে একটি অবরোধও অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়স ৬৫ বছর করার দাবি তুলে ধরেছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হলেও, মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই এ বিষয়ে ছড়ানো নানা গুজব ও আলোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সচিব মোখলেস উর রহমান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..