1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পিএসসি জানালো বিসিএস পরীক্ষার ১৩ দফা নির্দেশনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পিএসসি জানালো বিসিএস পরীক্ষার ১৩ দফা নির্দেশনা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
৪৯তম বিসিএস লিখিত পরীক্ষা ১০ অক্টোবর

অনলাইন ডেস্ক ,

৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের জন্য ১৩ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঢাকা কেন্দ্রে ১৮৪টি পরীক্ষা কেন্দ্রে তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন।

পিএসসি জানিয়েছে, ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯:৩০টার মধ্যে প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। মৌখিক পরীক্ষা সম্ভাব্যভাবে ২৬ অক্টোবর থেকে শুরু হতে পারে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের ৮ ডিজিট রেজিস্ট্রেশন নম্বর ও সেট নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রের সেট নম্বর মিলছে কিনা তা পরীক্ষা শুরুতেই নিশ্চিত করতে হবে। কোন অসদুপায় ধরা পড়লে প্রার্থিতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্রগুলোতে বই, মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, গহনা আনা নিষিদ্ধ। সকল পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর ও এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য মোট নম্বর থেকে ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না।

৪৯তম বিসিএস (বিশেষ) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..