1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আনচেলত্তিকে কোচ ঘোষণা করতেই বিদায় নিল ব্রাজিল ফুটবল প্রধান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

আনচেলত্তিকে কোচ ঘোষণা করতেই বিদায় নিল ব্রাজিল ফুটবল প্রধান

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৫০ বার পঠিত
আনচেলত্তিকে কোচ

আনচেলত্তি এলো, আর প্রেসিডেন্ট গেল জাল স্বাক্ষরে ধরা!
অনলাইন ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবলে ফের প্রশাসনিক ঝড়। জাতীয় দলের কোচ হিসেবে ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়ার ঘোষণার পরপরই ঘটল বড়সড় ধাক্কা—আদালতের আদেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়েছে।

রিও ডি জেনেইরোর বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো জানান, সিবিএফের গুরুত্বপূর্ণ নথিতে জালিয়াতির পাকা প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ, সাবেক প্রেসিডেন্ট কর্নেল নুনেসের স্বাক্ষর নকল করে তৈরি করা হয় একটি চুক্তিপত্র। ফরেনসিক বিশ্লেষণেই ধরা পড়ে এই প্রতারণা, যার ভিত্তিতে রদ্রিগেজকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়।

সঙ্গে সঙ্গে আদালত সিবিএফে প্রশাসনিক হস্তক্ষেপের নির্দেশ দেয়। সংস্থাটির নির্বাচন তত্ত্বাবধান ও অস্থায়ী প্রশাসনের দায়িত্ব দেওয়া হয় ফিফার কার্যনির্বাহী সদস্য এবং ব্রাজিলের প্রভাবশালী সারনেই পরিবারের সদস্য ফার্নান্দো সারনেইকে। তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ঘটনাগুলোর সময়কালও বেশ তাৎপর্যপূর্ণ—কার্লো আনচেলত্তির কোচ হওয়ার ঘোষণা যখন ব্রাজিল ফুটবলে নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। গুঞ্জন রয়েছে, রদ্রিগেজ দায়িত্বে থাকলে আনচেলত্তির নিয়োগ পিছিয়ে যেত বা আটকে যেত পুরোপুরি। এমনকি সিবিএফ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আনচেলত্তির নিয়োগের খবর আগেভাগেই ফাঁস হয়ে গিয়েছিল।

আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে এই প্রশাসনিক গোলযোগ। প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যেখানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোসহ কনমেবল অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা।

প্রতিনিধি দানিয়েলা দো ওয়াগুইনহো ও সারনেই দুজনেই আদালতে অভিযোগ করেন, নকল স্বাক্ষরের মাধ্যমে চুক্তি বৈধ দেখানোর চেষ্টা হয়েছিল। ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানায়, ফরেনসিক রিপোর্টে স্পষ্টভাবে স্বাক্ষরের গড়মিল ধরা পড়ে।

রদ্রিগেজ যদিও প্রকাশ্যে নিজের অবস্থান নিয়ে উদ্বিগ্ন নন। তিনি আসুনসিওন থেকে বলেন, ‘আমি শান্ত আছি। যে সৎ, তার ভয় নেই। আমি ন্যায়বিচারে বিশ্বাস করি।’ তবে এটিও লক্ষণীয় যে, ২০২৩ সালেও একই আদালত তাকে সরিয়ে দিয়েছিল, যদিও পরে সুপ্রিম কোর্ট তাকে পুনর্বহাল করেছিল।

এইবার পরিস্থিতি আরও সঙ্কটপূর্ণ, কারণ সামনে রয়েছে সিবিএফের নির্বাচন। মাঠের বাইরের এই নাটকীয়তা ব্রাজিলের ফুটবল-ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে, তা সময়ই বলবে। তবে আনচেলত্তি আর তার সম্ভাব্য সহকারী কাকা—এই দুই মহাতারকার নেতৃত্বে মাঠে যেন ফেরে ব্রাজিলের গৌরব। তবে প্রশাসনিক স্থিতি না এলে, সেই স্বপ্নও হয়তো থেকে যাবে কেবল কাগজে-কলমে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..