1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্রিকেটকে বিদায় মাহমুদউল্লাহর, শেষ হলো এক অধ্যায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ক্রিকেটকে বিদায় মাহমুদউল্লাহর, শেষ হলো এক অধ্যায়

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পঠিত
ক্রিকেটকে বিদায় মাহমুদউল্লাহর

মাহমুদউল্লাহর আবেগঘন বিদায়: বাংলাদেশের জার্সিতে শেষ অধ্যায়!

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন তিনি। ফলে টাইগারদের জার্সিতে আর দেখা যাবে না এই লড়াকু ক্রিকেটারকে।

গুঞ্জন ছিল আগেই। গত ১০ মার্চ বিসিবি যখন কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করল, তখনো নাম ছিল মাহমুদউল্লাহর। কিন্তু তিনি নিজেই সেই তালিকা থেকে সরে দাঁড়ান, যা তার বিদায়ের ইঙ্গিত দিয়েছিল। আর আজ, সেটাই বাস্তবে রূপ নিল।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বুধবার (১২ মার্চ) ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সেখানে লেখেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ জানাই, যারা আমাকে সবসময় ভালোবাসা ও সমর্থন দিয়েছে।”

বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, “আমার মা-বাবা, শ্বশুর এবং আমার ভাই এমদাদউল্লাহকে ধন্যবাদ, যিনি শৈশব থেকে আমার কোচ ও পরামর্শক ছিলেন।”

তবে বিদায়ের সুরে খানিকটা আক্ষেপও লুকিয়ে ছিল। মাঠ থেকে শেষটা করতে না পারার কষ্ট কি আর সহজে মুছে যায়? মাহমুদউল্লাহ লিখলেন, “সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।”

টাইগার ক্রিকেটের এই নির্ভরযোগ্য যোদ্ধার শূন্যতা পূরণ করা সহজ হবে না। তবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..