সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
অনেকদিন ধরে চলা জল্পনা ও উত্তেজনার পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে প্রার্থী হিসেবে থাকা ১৬ জন প্রার্থী বুধবার নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে বাকি রইলেন ৩৪ জন প্রার্থী, যাদের মধ্যে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালক পদে ৬ জনেরই নির্বাচনী পথে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। খুলনা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের একজন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে, চট্টগ্রাম বিভাগ থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।