1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লিগা এমএক্সের বিপক্ষে মাঠে না নামলেই নিষেধাজ্ঞায় পড়বেন মেসি! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

লিগা এমএক্সের বিপক্ষে মাঠে না নামলেই নিষেধাজ্ঞায় পড়বেন মেসি!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭৭ বার পঠিত
মাঠে না নামলেই নিষেধাজ্ঞায় পড়বেন মেসি

মাঠে নামবেন তো মেসি? নিষেধাজ্ঞার ছায়ায় উত্তেজনা!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এমএলএস অল-স্টারসের বিরুদ্ধে বৃহস্পতিবার মাঠে নামছে লিগা এমএক্স। এই গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ না নিলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন লিওনেল মেসি—এমনটাই জানিয়েছে স্পোর্টস্টারসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।

তবে বড় প্রশ্ন হচ্ছে, আদৌ কি মাঠে নামবেন আর্জেন্টাইন এই মহাতারকা? কারণ ম্যাচের আগে অনুশীলনে তাকে দেখা যায়নি। এমএলএস অল-স্টারসের কোচ নিকো এস্তেভেজকে যখন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান, যা গুজবের আগুনে ঘি ঢেলে দেয়।

এই ম্যাচে অংশ নিতে যাচ্ছেন বেশ কয়েকজন মেজর লিগ সকারের তারকা খেলোয়াড়—তাদের মধ্যে রয়েছেন সাবেক ইউরোপিয়ান সেনসেশন হারভিং লোজানো, বার্সার প্রাক্তন তারকা জর্ডি আলবা এবং প্রাণবন্ত ফরোয়ার্ড ডিয়েগো রসি।

সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। সর্বশেষ ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সে ৫-১ গোলের জয়ে দুটি গোল করে নিজের সামর্থ্যের ঝলক দেখান তিনি। তাই এই ম্যাচে তার না থাকা সমর্থকদের জন্য বড় ধাক্কা হতে পারে।

এখন চোখ থাকছে একটাই দিকে—মেসি কি খেলবেন, না কি নিষেধাজ্ঞার তালিকায় নাম লেখাবেন?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..