শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাটম্যান নয়, নেইমার এখন টাম্বলার চালান—অবাক পুরো দুনিয়া!
অনলাইন ডেস্ক
জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলাই ছিল আন্দ্রে রাসেলের বহুদিনের স্বপ্ন। সেই স্বপ্নপূরণ হলেও বিদায়ী ম্যাচে জয়ের হাসি আর ফোটেনি তার মুখে।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের হারে বিদায় নিতে হয়েছে এই ক্যারিবীয় পাওয়ারহিটারকে। ব্যাট হাতে ঝড় তোলা ইনিংস খেললেও দলের হার ঠেকাতে পারেননি তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে তোলে ৮ উইকেটে ১৭২ রান। শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে ঝলসে ওঠেন রাসেল। মাত্র ১৫ বলে হাঁকান ৪টি বিশাল ছক্কা ও ২টি চমকপ্রদ চার, সংগ্রহ করেন ৩৬ রান।
জবাবে অস্ট্রেলিয়া প্রথম ধাক্কায় হারায় দুই ওপেনার ম্যাক্সওয়েল ও মার্শকে। তবে এরপরই রীতিমতো বিস্ফোরণ ঘটান জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। দুইজন মিলে মাত্র ২৮ বল হাতে রেখেই জয় এনে দেন দলকে, কোনো রকম চাপ অনুভব না করেই।
স্কোরলাইন:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭২/৮ (কিং ৫১, রাসেল ৩৬, মোতি ১৮*, চেজ ১৬, হেটমায়ার ১৪; জাম্পা ৩/২৯, ম্যাক্সওয়েল ২/১৫, এলিস ২/৩৪, ডরশুইস ১/৩৭)।
অস্ট্রেলিয়া: ১৫.২ ওভারে ১৭৩/২ (ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*, মার্শ ২১, ম্যাক্সওয়েল ১২; হোল্ডার ১/২৮, জোসেফ ১/৫০, চেজ ০/১৪, রাসেল ০/১৬)।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ২–০ ব্যবধানে। রাসেলের বিদায়ের দিনে তাই জয় নয়, রইল শুধুই আবেগের গল্প।