1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল আয়োজকরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্ষমা চাইল আয়োজকরা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত
বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ

ক্রিকেট মাঠে নয়, রাজনৈতিক সিদ্ধান্তেই হারলো ভারত-পাকিস্তান ম্যাচ!
অনলাইন ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল। ভারতীয় ক্রিকেট তারকাদের দৃঢ় বিরোধিতা এবং স্পনসরদের কঠোর অবস্থানের মুখে আয়োজকদের পিছু হটতে হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছে তারা।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুমোদিত এই টুর্নামেন্টে অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহাম, নর্থহ্যাম্পটন, লিচেস্টার ও লিডসের চার ভেন্যুতে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও এ ম্যাচ ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে।

ম্যাচ বাতিলের বিষয়ে সবচেয়ে জোরালো অবস্থান নেন ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। এক্সে (পূর্বে টুইটার) প্রকাশিত বিবৃতিতে তিনি লেখেন, ‘১১ মে যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও তা অটল। আমার কাছে দেশের চেয়ে বড় কিছু নেই।’ একই সঙ্গে তিনি আয়োজকদের পাঠানো একটি ইমেইলের স্ক্রিনশটও প্রকাশ করেন, যেখানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই অবস্থানে শামিল হন আরেক প্রাক্তন তারকা সুরেশ রায়না। সূত্রের দাবি, আরও কয়েকজন ভারতীয় কিংবদন্তিও ব্যক্তিগতভাবে আয়োজকদের কাছে একই অনুরোধ জানিয়েছেন।

এছাড়া ভারতীয় কোম্পানি এবং স্পনসর ইজমাইট্রিপও তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেয়—তারা এই ম্যাচে অংশ নেবে না। তারা জানায়, ‘যদিও আমাদের ডব্লিউসিএল-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তি রয়েছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা কোনোভাবেই যুক্ত থাকব না। আমাদের মূলনীতি একটাই—India First, Always।’

ডব্লিউসিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ধারণা এসেছিল সাম্প্রতিক একটি ‘ভলিবল ম্যাচ’ দেখে, যেটি দুই দেশের মধ্যে সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু তারা স্বীকার করে, ‘এটি ভারতের অনেক কিংবদন্তির অনুভূতিতে আঘাত করেছে।’

তাই বিতর্ক এড়াতে এবং খেলোয়াড়দের সম্মান জানাতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানায় আয়োজক সংস্থা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..