1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
১৭ বছর বয়সেই হ্যাটট্রিক করে টি-টোয়েন্টি ব্লাস্টে ইতিহাস গড়লেন ফারহান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

১৭ বছর বয়সেই হ্যাটট্রিক করে টি-টোয়েন্টি ব্লাস্টে ইতিহাস গড়লেন ফারহান

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
টি-টোয়েন্টি ব্লাস্টে ইতিহাস গড়লেন ফারহান

১৭ বছরেই হ্যাটট্রিক, ইংল্যান্ড পেল ভবিষ্যতের স্পিন জাদুকর!
অনলাইন ডেস্ক

ইংলিশ ক্রিকেটে শুক্রবার রাতে এক নতুন তারকার আবির্ভাব ঘটল। মাত্র ১৭ বছর বয়সেই টি-টোয়েন্টি ব্লাস্টের উত্তাল মঞ্চে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকার করে তুমুল আলোচনায় উঠে এলেন তরুণ স্পিনার ফারহান আহমেদ। নটিংহ্যামের ঐতিহাসিক ট্রেন্ট ব্রিজে ল্যাঙ্কাশায়ার ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন তিনি।

টম অ্যাসপিনওয়াল, লুক উড এবং মিচেল স্ট্যানলিকে পরপর তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারহান। এর আগেই তিনি শিকার করেন অধিনায়ক কিটন জেনিংস ও অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস গ্রিনকে। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২৫ রানে পাঁচ উইকেটের চমকপ্রদ বোলিং!

এই হ্যাটট্রিক ফারহানকে এনে দিয়েছে অনন্য একটি পরিচিতি—টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বয়স মাত্র ১৭ বছর ১৪৭ দিন।

তার তাণ্ডবে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ১২৬ রানে। যদিও ম্যাচসেরা হন টম মুরস, যিনি ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে ফারহান আহমেদের স্পিন ঘূর্ণির সামনে প্রতিপক্ষের অসহায় আত্মসমর্পণ নজর কেড়েছে সবার।

ফারহান এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২৪ বিশ্বকাপে ৪ ম্যাচে ৫ উইকেট তুলে নেন, ৩.২২ ইকোনমি রেটে, যা তরুণদের মধ্যে দুর্দান্ত অর্জন। ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে অভিষেক ঘটে তার। অভিষেকেই সারে’র বিপক্ষে ১০ উইকেট নিয়ে ইংলিশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়েন।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে তার শিকার ৩৮ উইকেট, যার মধ্যে রয়েছে একবার পাঁচ উইকেট ও একবার ১০ উইকেটের চমৎকার কৃতিত্ব।

তার পারফরম্যান্সে ইংলিশ ক্রিকেট অঙ্গনে তোলপাড় পড়ে গেছে। বড় ভাই রেহান আহমেদ যখন ইতোমধ্যে ইংল্যান্ড জাতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন, ছোট ভাই ফারহানও এখন নিজের পথ তৈরি করছেন। ধারাবাহিকতা বজায় রাখলে ইংল্যান্ডের ভবিষ্যৎ স্পিন আক্রমণ হতে পারে তার হাতেই।

ফারহানের হ্যাটট্রিকের ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গণমাধ্যম জানাচ্ছে—এই কিশোর তারকা নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের। বলা চলে, ইংলিশ ক্রিকেট পেয়েছে ভবিষ্যতের আরেক ‘স্পিন উইজার্ড’!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..