1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অবশেষে জানা গেল মেসি-ইয়ামালদের ফিনালিসিমার তারিখ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম

অবশেষে জানা গেল মেসি-ইয়ামালদের ফিনালিসিমার তারিখ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
অবশেষে জানা গেল মেসি-ইয়ামালদের ফিনালিসিমার তারিখ

একদিকে মেসির অভিজ্ঞতা, অন্যদিকে ইয়ামালের বিস্ময়—কারা জিতবে?
অনলাইন ডেস্ক

শেষ পর্যন্ত ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটলো। কোপা আমেরিকা ও ইউরো জয়ীদের নিয়ে আয়োজিত ঐতিহাসিক ফিনালিসিমা ম্যাচের দিনক্ষণ প্রকাশ পেয়েছে। বহুল প্রতীক্ষিত এই রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে। বিশ্বকাপের প্রাক্কালে আর্জেন্টিনা ও স্পেনের এই সুপারডুয়েল যেন আন্তর্জাতিক ফুটবল জগতকে উন্মাদনায় ভাসিয়ে নিয়ে যাবে।

মার্চের ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে ম্যাচ আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ৭৫তম ফিফা কংগ্রেসে আর্জেন্টিনার ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্পেনের রাফায়েল লাওসানের আলোচনায় বিষয়টি চূড়ান্ত হয়। তবে এ আয়োজনের জন্য স্পেনের একটি শর্ত পূরণ করতে হবে—তাদের অবশ্যই বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করতে হবে। কারণ গ্রুপে দ্বিতীয় হলে মার্চেই প্লে-অফে খেলতে হবে, যা ফিনালিসিমার সম্ভাবনাকে নষ্ট করে দেবে।

তবে স্পেনের বর্তমান গ্রুপ (তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া) ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ধরে নেওয়াই যায়, তারা সরাসরি মূল পর্বে উঠবে।

ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে এশিয়ার দুই ধনী আয়োজক—কাতার ও সৌদি আরব। মধ্যপ্রাচ্যের বিলাসবহুল স্টেডিয়ামে বিশ্বকাপের আগে একটি ‘ওয়ার্ম-আপ’ সুপারম্যাচ আয়োজনে মরিয়া দুই দেশই আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ফিনালিসিমায় আর্জেন্টিনা ৩-০ গোলে ইতালিকে পরাজিত করেছিল। এবার প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

এই ম্যাচে ফুটবল বিশ্ব একদিকে দেখবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির নেতৃত্ব, অন্যদিকে স্পেনের নতুন রত্ন লামিনে ইয়ামালের উদ্ভাস। এই দুই প্রজন্মের তারকা এক মঞ্চে মুখোমুখি—ফুটবলে এর চেয়ে বড় রোমাঞ্চ আর কী হতে পারে?

বিশ্বকাপের আগে এটি হতে পারে আর্জেন্টিনার সর্বশেষ বড় ম্যাচ, যেখানে আরও একবার লিও মেসিকে জাতীয় দলের হয়ে মাঠে দেখা যেতে পারে। অন্যদিকে স্পেনের তরুণ দল নিজেদের শেষ পরীক্ষা-নিরীক্ষা সারবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।

ম্যাচের সময় ও স্থান এখনও ঘোষণা না হলেও একটাই নিশ্চিত—২০২৬ সালের মার্চে ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রে থাকবে এই মহাযুদ্ধ। ফিফা ও আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..