1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
সিরিজ জয়ের মঞ্চে বাংলাদেশের সামনে বৃষ্টির শঙ্কা

ইতিহাসের দোরগোড়ায় টাইগাররা, বৃষ্টি কি কেড়ে নেবে স্বপ্ন?
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সামনে আজ একটি সুবর্ণ সুযোগ—দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টাইগাররা। তিন ম্যাচের রুদ্ধশ্বাস সিরিজ এখন ১-১ সমতায়। ইতিহাস গড়ার হাতছানি যখন একটুআগে, তখনই বাধা হয়ে দাঁড়াতে পারে পাল্লেকেলের প্রতারক আকাশ!

আবহাওয়ার পূর্বাভাসে ধরা পড়েছে দুশ্চিন্তার মেঘ। ম্যাচ চলাকালীন বৃষ্টির আশঙ্কা ৬৫ শতাংশ! জনপ্রিয় আবহাওয়া সাইট আকুওয়েদার জানিয়েছে, দুপুরের পর থেকেই বাড়বে আর্দ্রতা, আর বিকেল নামতেই মেঘে ঢেকে যাবে পুরো পাল্লেকেলে—প্রায় ৭০ শতাংশ আকাশ থাকবে ঘনকালো। দিনের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মাঠে তা অনেক বেশি অনুভব হবে।

এই স্টেডিয়ামে বৃষ্টি যেন অবিচ্ছেদ্য সঙ্গী! শেষ পাঁচ ওয়ানডের মধ্যে একাধিক ম্যাচেই বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে। গেল নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটা এই মাঠেই বাতিল হয়েছিল। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বৃষ্টি প্রতিটি ম্যাচে ওভার কেটেছে। তাই আজ যদি এমন কিছু ঘটে, অবাক হওয়ার কিছু নেই।

পাল্লেকেলের পিচে শুরুতে একটু বোলারবান্ধব হলেও সময় গড়ালে ব্যাটিং হয়ে পড়ে অনুকূল। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল বেশির ভাগ সময় সুবিধা নেয়। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ২৪২ হলেও রান তাড়ার দলগুলোর জয়-সংখ্যা বেশি। আজকের ম্যাচে বাংলাদেশ দলেও পরিবর্তনের সম্ভাবনা প্রবল। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ঊরুর চোট পাওয়া নাজমুল হোসেন শান্ত যদি পুরোপুরি ফিট না থাকেন, তাহলে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম সুযোগ পেতে পারেন। পাশাপাশি হাসান মাহমুদের পরিবর্তে দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ।

গত এক দশকে বাংলাদেশ মাত্র একবারই এমন ঘটনার সাক্ষী হয়েছিল—২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা। আজ সেই ইতিহাস দ্বিতীয়বার লেখার সুযোগ সামনে।

ইতিহাসের দরজায় যখন বাংলাদেশ টোকা দিচ্ছে, তখন আকাশ কি সাড়া দেবে, না বিরূপ হয়ে উঠবে? পাল্লেকেলের রহস্যময় পরিবেশে মিরাজদের আজ লড়াই শুধু প্রতিপক্ষ নয়, প্রকৃতির বিরুদ্ধেও। এখন শুধু সময়ের অপেক্ষা—কে নেবে শেষ হাসি? টাইগার নাকি বৃষ্টি?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..