1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পঠিত
লঙ্কানদের বিপক্ষে যা বললেন তানভীর

দুই ওভারেই জবাব, বাকি আটে ইতিহাস গড়লেন তানভীর!
অনলাইন ডেস্ক

প্রথম ওয়ানডেতে জয়ের স্বপ্ন দেখিয়ে হঠাৎ হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দরকার ছিল সাহসিকতায় মোড়ানো এক পারফরম্যান্স—আর সেখানেই মঞ্চে নামলেন এক নবাগত বাঁহাতি স্পিনার, নাম তানভীর ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৯ রানে তুলে নিলেন ৫ উইকেট, এনে দিলেন বাংলাদেশকে ১৬ রানের রোমাঞ্চকর জয়। এর মাধ্যমে সিরিজে ১-১ সমতা ফেরালো টাইগাররা। তানভীরের বোলিং হয়ে উঠল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কোনো বাংলাদেশি বোলারের সেরা পারফরম্যান্স—পিছনে ফেললেন কিংবদন্তি আব্দুর রাজ্জাককেও। দ্বিতীয় ওয়ানডের একাদশে জায়গা পাওয়াই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু, বিশেষ করে সদ্য পেটের সমস্যায় ভুগে ফেরা রিশাদ হোসেনকে বাদ দিয়ে। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই ২৮ বছর বয়সী এই স্পিনার উড়িয়ে দিলেন সব সংশয়।

তবে শুরুটা ছিল রীতিমতো কাঁপুনি ধরা। প্রথম দুই ওভারে দিয়ে বসেন ২২ রান! ঠিক তখনই অধিনায়কের ভরসা হয়ে দাঁড়ায় অনুপ্রেরণা—“বোলাররাও মার খায়, তুই উইকেট নিবি।” সেই সাহসেই বাকি ৮ ওভারে দেন মাত্র ১৭ রান, তুলে নেন ৫টি মূল্যবান উইকেট। যার মধ্যে ছিল ৪১টি ডট বল, দুটি মেডেন ওভার, আর শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া এক ধ্বংসাত্মক স্পেল।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তানভীর বলেন,
“আলহামদুলিল্লাহ, দারুণ অনুভূতি। ক্যাপ্টেন বলেছিল, উইকেটের জন্য বল কর—সেই আত্মবিশ্বাসটাই আমাকে এগিয়ে নেয়।”

তানভীর শিকার করেছেন নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিসদের মতো প্রভাবশালী ব্যাটারদের। যার ফলে একসময় হাতছাড়া হতে বসা ম্যাচ নিয়েই নেন নিজেদের নিয়ন্ত্রণে।

২০১৩ সালে পাল্লেকেলেতে আব্দুর রাজ্জাক ৬২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ১২ বছর পর সেই রেকর্ডে নতুন মোড় দিলেন তানভীর, হয়ে উঠলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং নায়ক।

এ জয়ে তিন ম্যাচের সিরিজে এখন জমজমাট ১-১ সমতা। শেষ ম্যাচই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আর যদি তানভীর ইসলাম এই ছন্দটা ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ স্পিন আক্রমণের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারেন—এমনটাই মনে করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..