1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নাটকীয় ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে চেলসি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

নাটকীয় ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে চেলসি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
কোয়ার্টার ফাইনালে চেলসি

চার ঘণ্টার নাটকে চেলসির গোলবন্যা দেখেছেন?
অনলাইন ডেস্ক

চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শনিবার রাত যেন রূপ নেয় এক সিনেমার দৃশ্যে! বজ্র-ঝড়ের সতর্কতা, বিতর্কিত পেনাল্টি, লাল কার্ড আর অতিরিক্ত সময়ের তিন গোল—সব মিলিয়ে চেলসি-বেনফিকা ম্যাচটি শেষ হতে সময় লাগে চার ঘণ্টা ৩৮ মিনিট। আর এই ‘অবাস্তব’ ম্যাচেই অতিরিক্ত সময়ে দাপুটে তিন গোল করে ৪-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশ জায়ান্টরা।

প্রথমার্ধে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রিস জেমসের ফ্রি-কিকে চেলসি এগিয়ে গেলে উত্তেজনার পারদ চড়ে। কিন্তু নাটকের শুরু তখনো বাকি ছিল। ৮৬ মিনিটে বজ্র-ঝড়ের সতর্কতায় খেলা বন্ধ হয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর আবার শুরু হয় খেলা—আর শুরু হয় নাটকীয় মোড়।

৯০+৫ মিনিটে মালো গুস্তোর হাতে বল লাগলে বেনফিকাকে বিতর্কিত এক পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান অ্যাঞ্জেল ডি মারিয়া।

অতিরিক্ত সময়ে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা, লাল কার্ড দেখেন গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। এরপর চেলসির আক্রমণে ধসে পড়ে প্রতিপক্ষ। গোল করেন এনকুনকু, পেদ্রো নেটো ও ডিউসবেরি-হল।

ম্যাচ শেষে চেলসি কোচ এনজো মারোসকা গণমাধ্যমকে বলেন, “এটা যেন ফুটবল নয়, এক প্রহসন! দুই ঘণ্টা বিরতির পর চার মিনিট খেলা চালিয়ে যাওয়া—এই আবহাওয়ায় সাত-আটটি ম্যাচ বন্ধ, প্রশ্ন উঠছে এই টুর্নামেন্টের আয়োজক শহর নিয়েই।”

চেলসি এখন বিশ্রামের জন্য ফ্লোরিডার মায়ামিতে যাবে।

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ১-০ গোলে হারায় স্বদেশি বোটাফোগোকে। তারা আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..