1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইংল্যান্ড সফরে ভারতের জয় দেখছেন শচীন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ইংল্যান্ড সফরে ভারতের জয় দেখছেন শচীন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
ইংল্যান্ড সফরে

গিলের ব্যাটে ভর করেই শচীনের স্বপ্ন সিরিজ জয়!
অনলাইন ডেস্ক

নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুবমান গিলকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গিলের মধ্যে ‘বিশেষ কিছু’ করার ক্ষমতা আছে, এবং তার নেতৃত্বেই ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে।

টেন্ডুলকার বলেন, ‘গিলকে আমার পরামর্শ হবে—বাইরের কথাবার্তা একদমই গুরুত্ব না দেওয়া। কেউ বলছে সে বেশি আগ্রাসী নয়, কেউ বলছে খুব বেশি রক্ষণাত্মক—এসব নিয়ে মাথা ঘামালে চলবে না। সিদ্ধান্তগুলো আসুক দলের কৌশল অনুযায়ী। বাইরে যারা কথা বলবে, তারা মাঠে নেমে খেলবে না। প্রমাণ করতে হয় মাঠে।’

গিল ব্যাট করবেন চার নম্বরে—যে জায়গায় একসময় নিজেই খেলেছেন টেন্ডুলকার এবং পরে বিরাট কোহলি। এই পজিশনে ২৭৫ ইনিংসে ১৩,৪৯২ রান করা শচীন বলেন, ‘এই জায়গাটা মানে আস্থার প্রতীক। গিলকে নিজের স্টাইলে খেলতে হবে এবং নিজের মতো করে পথ তৈরি করতে হবে।’

ইংল্যান্ডে সফল হওয়ার জন্য তরুণ ব্যাটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তিনটি জিনিস গুরুত্বপূর্ণ—ওভারহেড কন্ডিশন, বাতাস এবং পিচ। এদের সঙ্গে মানিয়ে নিতে পারলে, খেলা সহজ হয়। ফ্রন্ট ফুটে ডিফেন্স ভালো হলে, ঝুঁকি কমে যায়। আর হাত শরীরের কাছাকাছি রাখাটা খুবই জরুরি।’

রিশভ পন্তকে নিয়ে নিজের ভাবনার কথাও জানান শচীন, ‘আমি যদি অধিনায়ক হতাম, পন্তকে বলতাম, “তুমি নিজের মতো খেলো।” তবে যদি ম্যাচ বাঁচানো প্রয়োজন হয়, তখন শৃঙ্খলা দরকার। এক ঘণ্টা হোক, বা দুই ঘণ্টা—ধৈর্য ধরতে হবে।’

২০০৭ সালে ইংল্যান্ড সফরে ভারতের সিরিজ জয়ের স্মৃতিচারণ করে শচীন বলেন, ‘নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট জিতে আমরা ১-০ তে সিরিজ জিতেছিলাম। জাহির খানের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সেই সময় ড্রেসিং রুমে উদযাপনের মুহূর্ত আজও মনে আছে। এবারও সেই ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে।’

শেষে সিরিজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে টেন্ডুলকার আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ভারতই জিতবে, স্কোরলাইন হবে ৩-১।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..