বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
গল স্টেডিয়ামে টাইগারদের অভিজ্ঞতায় শ্রীলঙ্কার বোলারদের যন্ত্রণা!
অনলাইন ডেস্ক
চাপ, প্রশ্ন, টেস্টের সূক্ষ্মতা—সবকিছু পেছনে ফেলে দারুণভাবে প্রথম দিন শেষ করল বাংলাদেশ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতে কিছুটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও, দিন শেষে স্কোরবোর্ডে ২৯২ রান তুলে দৃঢ় অবস্থানে দিন শেষ করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছিল বাংলাদেশ। এনামুল হক (০), শাদমান ইসলাম (১৪) ও মমিনুল হক (২৯) দ্রুত ফিরে যাওয়ার পর ব্যাটিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন দুই অভিজ্ঞ ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
দুজনই সাবধানে, ধৈর্য সহকারে খেলে দলের দিশা ধরে রেখেছেন। মাঠে কোন বেপরোয়া শট ছিল না, ছিল একেবারেই সহনশীলতার মূর্ছনা। দিনের শেষ পর্বে শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি (১৩৬*) আর মুশফিকুর রহিমও গড়েন নিজের ১২তম শতক (১০৫*)। এই দুইজনের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে লঙ্কান বোলাররা পুরোপুরি চাপে পড়ে।
শান্ত ২৬০ বলে ১৪টি চার ও একটি ছক্কায় করেছেন ১৩৬ রান, আর মুশফিক ১৮৬ বলে ৫ চারের সাহায্যে গড়েছেন ১০৫ রান।
লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন থারিন্দু রত্নায়েকে, যিনি ৩২ ওভারে ১২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। একটি উইকেট পড়েছে আসিথা ফার্নান্ডোর ঝুলিতে। তবে শ্রীলঙ্কার দুই প্রধান স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও রত্নায়েকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কারণ তাদের বল আজ পুরোপুরি কাজে আসেনি।
টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এই আধিপত্য গলে বিরল ঘটনা বলা চলে। গলের উইকেট সাধারণত প্রথম দুই দিন ব্যাটিংবান্ধব হয়, কিন্তু আজ শান্ত-মুশফিকরা উইকেটের পুরো সুবিধা নিয়ে লঙ্কান বোলারদের বেধে রেখেছেন।
গণমাধ্যমের আগামিকাল টাইগারদের আগ্রাসী ব্যাটিং ও দ্রুত রান তোলার লক্ষ্য থাকতে পারে। অন্যদিকে, শ্রীলঙ্কার ফের ম্যাচে ফিরতে লড়াই শুরু হবে আগামিকাল থেকেই।
স্কোর সংক্ষেপ:
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯২/৩ (৯০ ওভার)
নাজমুল হোসেন শান্ত ১৩৬* (২৬০ বল),
মুশফিকুর রহিম ১০৫* (১৮৬ বল)
উইকেট পতন: ১-৫ (এনামুল), ২-৩৯ (শাদমান), ৩-৪৫ (মমিনুল)
শ্রীলঙ্কা বোলিং: থারিন্দু রত্নায়েকে ২/১২৪, আসিথা ফার্নান্দো ১/৫১