1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মানতে হবে যেসব নির্দেশনা - Janatar Jagoron
শিরোনাম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মানতে হবে যেসব নির্দেশনা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত
বাংলাদেশ-সিঙ্গাপুর

৫৫ মাস পর মাঠে ফুটবল—লড়াই এবার সিঙ্গাপুরের সাথে!
অনলাইন ডেস্ক

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে চিরচেনা প্রতিপক্ষ সিঙ্গাপুরের। রাজধানীর ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা রুখতে শেষ মুহূর্তে কিছু দিকনির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বাফুফে জানায়, ম্যাচের দিন দুপুর ২টা থেকে স্টেডিয়ামের গেট উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। যারা টিকিট ছাড়াই মাঠে প্রবেশের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে গণমাধ্যম ও ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

টিকিটধারীদের উদ্দেশে জানানো হয়, জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ভবন পর্যন্ত পথচিহ্নিত দুইটি লেন দর্শকদের জন্য বরাদ্দ থাকবে, যেখানে একটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে। তবে এই ব্যবস্থা শুধুমাত্র ঈদের ছুটির কারণে আশেপাশের অফিস বন্ধ থাকায় একবারের জন্য দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্টেডিয়ামের ভেতরে কোনো প্রকার ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত জিনিসপত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সবাইকে নিয়ম মেনে চলা ও নিরাপত্তা বিধি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

যারা নকল টিকিট নিয়ে প্রবেশের চেষ্টা করবেন বা টিকিট জালিয়াতিতে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে বাফুফে।

জানা গেছে, ম্যাচটি শেষ হবে রাত ৯টার পর। ফলে দুপুর ২টা থেকে মাঠে অবস্থান করতে হলে দীর্ঘ সাত ঘণ্টার বেশি সময় গ্যালারিতে কাটাতে হবে দর্শকদের। কিন্তু এই দীর্ঘ সময়ের জন্য খাওয়াদাওয়া বা ন্যূনতম সুযোগ-সুবিধা নিয়ে বাফুফের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

উল্লেখযোগ্য যে, দীর্ঘ ৫৫ মাস বা সাড়ে চার বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ এবার মহাদেশীয় লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শুভ সূচনা করতে চায় জামাল ভূঁইয়া ও হামজারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..