1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ বার পঠিত
ফিফা বিশ্বকাপ

বাংলাদেশের ফুটবলভক্তদের জন্য আনন্দের খবর—ফিফা বিশ্বকাপের আসল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাতে যাচ্ছে। তবে এই বহুল আকাঙ্ক্ষিত ট্রফি সবার জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে না। কোকা–কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ শীর্ষক প্রোমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরাই ট্রফিটি কাছ থেকে দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

জানা গেছে, এই বিশেষ প্রচারণা কার্যক্রমটি শেষ হয়েছে গত ৮ জানুয়ারি। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট প্রোমোশনাল কোকা–কোলা বোতল কিনে কিউআর কোড স্ক্যান করে ফিফা–থিমভিত্তিক কুইজে অংশ নিতে হয়। সেখান থেকে নির্বাচিত বিজয়ীদের দেওয়া হয়েছে এক্সক্লুসিভ অ্যাক্সেস পাস, যার মাধ্যমেই ট্রফি দেখার সুযোগ নিশ্চিত হয়েছে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা–কোলার ষষ্ঠ সংস্করণ সম্প্রতি শুরু হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। এই বৈশ্বিক সফরের উদ্বোধন করেন ইতালির কিংবদন্তি ফুটবলার এবং ২০০৬ সালের বিশ্বকাপজয়ী তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো। উদ্বোধনী আয়োজনে সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রিয়াদ পর্বে দেল পিয়েরো শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন। দিনশেষে সাধারণ দর্শকদের জন্য আয়োজন করা হয় একটি পাবলিক ফ্যান ইভেন্ট। সেখান থেকেই ট্রফিটি বিভিন্ন দেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

এই আন্তর্জাতিক সফরে ফিফা ট্রফিটি ৩০টি সদস্য দেশের মোট ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। পুরো ট্যুরের সময়কাল ১৫০ দিনেরও বেশি। এর অংশ হিসেবে ঢাকায় ট্রফির আগমন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। এতে অংশ নেবে ৪৮টি দল এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি। ট্রফি ট্যুরে ভবিষ্যতের বিশ্বকাপ ও নারী বিশ্বকাপ আয়োজক দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোকা–কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ফুটবল মানুষের মধ্যে বন্ধন তৈরি করে এবং দুই দশকের বেশি সময় ধরে এই ট্রফি ট্যুর সেই আবেগ বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই জানান, বিশ্বকাপ ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক—আর ঢাকায় এর উপস্থিতি দেশের ফুটবলভক্তদের জন্য হয়ে থাকবে স্মরণীয় অভিজ্ঞতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..