1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভিনিকে বিক্রি করতে পারে রিয়াল! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম

ভিনিকে বিক্রি করতে পারে রিয়াল!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
ভিনিকে বিক্রি করতে পারে রিয়াল!

ভিনিসিয়ুস কি রিয়াল ছাড়ছেন? মঞ্চে জমছে নাটকের পর্ব
অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদের আকাশে যেন অশনি সংকেত ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে। এক সময়ের সবচেয়ে ভরসার নাম, এখন ভবিষ্যৎ নিয়ে ক্লাবেই উঠেছে প্রশ্ন। চুক্তি নবায়নের বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার সম্ভাব্য বিদায়।

গণমাধ্যম জানিয়েছে, নতুন চুক্তির প্রস্তাবে ভিনিসিয়ুস যে আর্থিক শর্ত দিয়েছেন, তা রীতিমতো বিস্মিত করেছে রিয়াল কর্তৃপক্ষকে। দলের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত খেলোয়াড় হতে চান তিনি। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মতো হিসেবি পরিচালকের কাছে এই দাবি যেন বাজেটের ছক এলোমেলো করে দেওয়ার মতোই।

এদিকে মাঠের পারফরম্যান্সেও ধাক্কা খেলেছেন ভিনি। চলতি মৌসুমে বেশ কয়েক ম্যাচে বেঞ্চ গরম করতে হয়েছে তাকে। নতুন কোচ জাবি আলোনসোও খুব একটা আগ্রহী নন তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায়।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে কিলিয়ান এমবাপ্পের আগমন দিয়ে। গ্যালাকটিকো ভাবনায় এমবাপ্পের শীর্ষ অবস্থান মানতে নারাজ ভিনিসিয়ুস। তার ধারণা, ফ্রান্স সুপারস্টারের ছায়ায় পড়ে তিনি হয়ে যাবেন ‘সেকেন্ড চয়েস’ স্টার। এই মনোভাবকেই চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখছে রিয়াল ম্যানেজমেন্ট।

গণমাধ্যম বলছে, ক্লাবের ভেতর থেকে বিক্রি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। তাতে মোটা অঙ্কের ট্রান্সফার ফি আসবে, আবার ‘অসন্তুষ্ট তারকা’কে নিয়েও আর জটিলতা থাকবে না। এমনকি সোশ্যাল মিডিয়াতেও ভক্তরা মত দিচ্ছেন—ভিনির মন না পাওয়ার চেয়ে তাকে বিক্রি করাই বুদ্ধিমানের কাজ।

এখন রিয়াল মাদ্রিদের সামনে দুই পথ—ভিনিসিয়ুসকে নতুন করে বোঝানো অথবা তাকে বিদায় জানিয়ে এগিয়ে যাওয়া। তবে ক্লাব প্রশাসনের ভাষায়, দ্বিতীয় পথটাই ‘বাস্তববাদী’।

এক সময়ের প্রেম ছিল তুঙ্গে, এখন কি সেই সম্পর্কের গন্তব্য বিচ্ছেদ? সময়ই বলে দেবে বার্নাব্যুর এই নাটকের শেষ অধ্যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..