1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাড়তে পারে সিগারেটের দাম, ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ - Janatar Jagoron

বাড়তে পারে সিগারেটের দাম, ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪১৬ বার পঠিত
বাড়তে পারে সিগারেটের দাম

বাজেট আসছে, ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা প্রস্তুত!
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতিকে চমকে দিয়ে এই বিশাল অঙ্কের বাজেট উপস্থাপন করবেন।

বাজেটে রাজস্ব আদায় বাড়ানো ও দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে কিছু পণ্যের ওপর নতুন করে কর, শুল্ক ও ভ্যাট বসানোর পরিকল্পনা রয়েছে। এতে বাজারে একাধিক পণ্যের মূল্য বাড়ার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষ করে, সিগারেটের দাম আরও এক ধাপ বাড়ানোর ইঙ্গিত মিলেছে।

চলতি বছরের শুরুতে সিগারেটের ওপর ৫-৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল। এবার তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারে শুল্ক ৬০ শতাংশ থেকে সরাসরি ১০০ শতাংশে নিয়ে যাওয়ার প্রস্তাব বাজেটে থাকতে পারে। এ সিদ্ধান্ত কার্যকর হলে সিগারেটের দাম আরও লাফিয়ে বাড়বে।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত তামাকজাত পণ্য ব্যবহার করেন। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের কারণে দেশের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা—যার পেছনে রয়েছে স্বাস্থ্যসেবার বিপুল ব্যয় এবং কমে যাওয়া কর্মক্ষমতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..