1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাউজানে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে জমকালো উৎসব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

রাউজানে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে জমকালো উৎসব

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পঠিত
লোকনাথ

প্রকাশ দত্ত, রাউজান, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া রামনাথ পাড়া শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এক অনন্য মহোৎসবের মাধ্যমে উদযাপিত হয়েছে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতি ও শুক্রবার, দুই দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে ছিল বাল্য ভোগ নিবেদন, প্রাত:কালীন বাবার পূজা, এবং বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ। এছাড়া, গুণী ভক্তদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ভক্তি সংগীতজ্ঞলী “লোকপিতা লোকনাথ”। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস, যেখানে মঙ্গলঘট স্থাপন করে তাতে উপস্থিত হয়েছিলেন হাজারো ভক্ত।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মমুহুর্তে শুরু হয় তারকব্রহ্ম মহানামজ্ঞ ও অহোরাত্র শ্রীশ্রী নাম সংকীর্ত্তন, যা সারা দিনব্যাপী চলতে থাকে। এর পর শ্রীশ্রী বাবার ভোগ নিবেদন শেষে মন্দির প্রাঙ্গণে আগত বিশাল সংখ্যক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় কৃষ্ণ লীলা ও গৌরলীলা পরিবেশন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে। মহানামযজ্ঞে সুরেলা কীর্তন পরিবেশন করেন দেশের খ্যাতনামা কীর্তনীয় দলগুলো।

মন্দির পরিচালনা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। পাশাপাশি, বিশাল মেলার আয়োজনও ছিল আকর্ষণীয়, যেখানে বিক্রেতারা বসিয়েছিলেন তাদের বিভিন্ন পণ্য ও খাবারের পসরা। মেলার এই রঙিন পরিবেশে ভক্তরা আনন্দে মেতে ওঠেন। ১ মার্চ শনিবার সকালে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমা দিয়ে সমাপ্ত হয় এই ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..