রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
“আলমারিতে ঠাঁই নেই? পুরনো জামাকাপড় বেচে উপার্জন করুন এক ক্লিকে”
অনলাইন ডেস্ক
নতুন জামা কিনে পুরোনোগুলো ফেলে রাখা নয়, এখন সেগুলো থেকেই ইনকাম করুন! গান করেন সুবর্ণা আক্তার, কিন্তু এই উদ্যোগ তাঁর পরিচয়কে ছাড়িয়ে উদ্যোক্তা হিসেবেও দারুণভাবে সামনে আনছে। কারণ, গান গাইতে গিয়ে প্রতিটি ইভেন্টে তাঁকে নতুন পোশাক পরতে হয়। সময় গড়াতেই দেখা গেল, আলমারিতে আর কোনো জায়গা নেই। তখনই মনে হলো—এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে ব্যবহারযোগ্য পুরনো পোশাক বিক্রি করা যাবে, নিরাপদ ও সহজভাবে।
ইন প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে ব্যবহারযোগ্য পুরনো পোশাক বিক্রি করা যাবে, নিরাপদ ও সহজভাবে।
এই ভাবনা থেকেই জন্ম নিল ‘ডিক্লাটার বাংলাদেশ’, একটি রিসেলিং অ্যাপ যেখানে কেউই এখন জামা, শাড়ি, প্যান্ট বা জুতা আলমারিতে জমিয়ে রাখবেন না—বরং বিক্রি করে ইনকাম করতে পারবেন!
সুবর্ণা বলেন, “প্রতিটি অনুষ্ঠানেই নতুন কিছু পরা দরকার পড়ে। কিন্তু এতবার তো আর নতুন কাপড় পরা সম্ভব না। ব্যবহারযোগ্য অনেক ভালো কাপড় পড়ে থাকে। তখনই মনে হলো, দেশের মানুষ যদি একটা নির্ভরযোগ্য রিসেল প্ল্যাটফর্ম পেত, সবাই উপকৃত হতো।”
শুধু তিনি নন, এই প্ল্যাটফর্ম চালু করার আগে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মধ্যেও জরিপ চালানো হয়। তারাও বলেন, অনেকদিন ধরেই এমন একটি জায়গার অভাব বোধ করছিলেন, যেখানে পুরনো পোশাক বিক্রি করা যায় সহজেই।
ডিক্লাটার বাংলাদেশ অ্যাপটি ব্যবহার করতে মাসে মাত্র ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তবে যেহেতু এটি নতুনভাবে বাজারে এসেছে, তাই প্রথম দুই মাস অ্যাপটি একেবারে ফ্রি!
এখানে আপনি আপনার ব্যবহৃত অথবা অব্যবহৃত জামাকাপড়ের ছবি ও দাম দিয়ে আপলোড করতে পারবেন। মজার বিষয় হলো, ক্রেতারা চাইলে আপনার সঙ্গে দর-কষাকষিও করতে পারবেন। আর হ্যাঁ, পোশাক দেখে পছন্দ হলে তারপর দাম পরিশোধ করে কিনতে পারবেন—ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে!
অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু হয় এক মাস আগে। গত ২৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এটি। ইতিমধ্যেই প্রায় ৫ হাজার ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছেন। অনেকে এমনও বলছেন, পোশাক আপলোড করার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে!
অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। শুধু মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলেই আপনি হয়ে যাবেন একজন রিসেলার।
শুধু বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয় ডিক্লাটার বাংলাদেশ। সুবর্ণা আক্তার জানান, ভবিষ্যতে এখানে পোশাক ভাড়ার সুবিধা যুক্ত করা হবে। বিশেষ নজর থাকবে ভাড়ার পোশাক যেন ক্ষতিগ্রস্ত না হয়।
আরও বড় চমক হচ্ছে—শিগগিরই পুরুষদের জন্যও ব্যবহৃত পোশাক বিক্রির অপশন আসছে। শুধু তাই নয়, জনপ্রিয় তারকাদের পরা পোশাক নিলামে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে সাধারণ মানুষ তারকাদের ছোঁয়া পাওয়া পোশাক সংগ্রহ করতে পারেন।
সুবর্ণা আক্তার শুধু উদ্যোক্তা নন, তিনি একজন গায়িকাও। ছায়ানটে নজরুল সংগীত নিয়ে পড়াশোনা করেছেন। নাটক ও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন, এবং তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর গাওয়া ‘পদ্ম পাতার জল’ গানটি, যা শ্রোতাদের মন কেড়েছে।
যে কাপড়টা আপনি আর পরবেন না, সেটাই হতে পারে অন্য কারও প্রিয় ড্রেস। তাই আলমারি খালি করুন, ইনকাম শুরু করুন।
‘ডিক্লাটার বাংলাদেশ’—একটা অ্যাপ, যেটা শুধু জামা নয়, বদলে দিচ্ছে লাইফস্টাইলও। 🌟
তথ্যসূত্র: প্রথম আলো