1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাজগোজের কোণ এখন রুচির নতুন প্রকাশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সাজগোজের কোণ এখন রুচির নতুন প্রকাশ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
রুচির নতুন প্রকাশ

ঘরের সাজ মানেই এখন আর কেবল আসবাব নয়, রুচির প্রকাশও বটে
অনলাইন ডেস্ক

একটা সময় মেয়েদের সাজ মানেই ছিল ড্রেসিং টেবিল আর বড় একটা আয়না। শোবার ঘরের এক কোণে কাঠের ভারী আসবাব রেখে মেকআপের আয়োজন করা হতো। কিন্তু সময় বদলেছে, বদলেছে রুচি আর ঘরসজ্জার ধারাও। এখন মেয়েরা শুধু একটি ড্রেসিং টেবিলে নিজেকে সীমাবদ্ধ রাখছেন না। বরং নিজের মতো করে ঘরের এক কোণকে সাজের জাদুঘর বানিয়ে ফেলছেন তারা!

আধুনিক মেয়েরা এখন আয়নার পাশে ঝুলিয়ে নিচ্ছেন পেইন্টিং বা হ্যান্ডপেইন্ট করা ফ্রেম। প্রসাধনী রাখার জন্য বেছে নিচ্ছেন বাঁশের ঝুড়ি বা ছোট উঁচু টেবিল। দেয়ালে বসানো আয়না হতে পারে বৃত্তাকার, বর্ডারও রঙিন! আর মেঝেতে রেখে সাজানো ঝুড়ির মাঝে লুকিয়ে থাকে নেলপলিশ, হেয়ার অ্যাকসেসরিজ আর মেকআপ কিট। এমনকী মেঝেতে বসেই অনেকে সেরে নিচ্ছেন পুরো সাজের রুটিন।

আর যারা একটু বেশি সময় নিয়ে সাজতে ভালোবাসেন, তারা আয়নার সামনে রাখছেন কালারফুল বেঞ্চ বা কুশন। আয়নার বর্ডার আর বেঞ্চে মিলিয়ে দিচ্ছেন রঙের খেলা। এতে ঘরের চেনা ফার্নিচারেও আসছে বৈচিত্র্য, আর অন্দরসজ্জায় তৈরি হচ্ছে এক নতুন ধারা।

কেবল ফার্নিচার বদলালেই তো হলো না, দেয়ালের দিকেও থাকছে নজর। সাদামাটা দেয়ালে যোগ হচ্ছে স্টিকার, ওয়াল পেইন্টিং কিংবা টেক্সচার পেইন্ট। কেউ কেউ সাজের কোণটিতে ঝুলিয়ে দিচ্ছেন রঙিন পর্দা কিংবা হ্যাংিং লাইট।

আর আলো? সেটাও তো সাজের অপরিহার্য অংশ। টেবিল ল্যাম্প, স্ট্যান্ডিং লাইট কিংবা স্পটলাইট—ঘরের যে কোনে সাজের জিনিস রাখা হোক না কেন, আলো যেন ঠিকঠাক ফোকাস করে থাকে। সিলিং থেকে হালকা ঝুলন্ত আলো কিংবা কোণে রাখা ল্যাম্পশেড, উভয়ই সাজের মেজাজকে আরও জ্বলে ওঠাতে পারে।

আজকাল সাজগোজ শুধু আয়না আর চেয়ারের মধ্যে আটকে নেই। বরং এ এক্সপ্রেশন—নিজের রুচি, পছন্দ আর স্টাইলের! আপনার ঘরের এক কোণে একটু পরিকল্পনা আর একটু যত্নেই তৈরি হয়ে উঠতে পারে একেবারে প্রাইভেট বিউটি কর্নার। যেখানে সাজগোজটা হবে শুধু নয়, উপভোগ্যও হবে চরমভাবে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..