1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ভুটানে ২২ গোলের ‘ঝড়’ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ভুটানে ২২ গোলের ‘ঝড়’

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রি

বাংলাদেশি দুই তারকার দুর্দান্ত ঝড়ে গোলের মহাসমারোহ!
অনলাইন ডেস্ক

ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আধিপত্য দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছে। এবারের লিগে এমন এক অবিশ্বাস্য ফলাফলের সাক্ষী হয়ে গণমাধ্যমের নজর কেড়েছে ফুটবলপ্রেমীরা—বৃহস্পতিবার (১৭ জুলাই) পারো এফসি ফুটসিলিং এফসিকে ২২-০ গোলে উড়িয়ে দিয়ে এক অনন্য রেকর্ড গড়লো।

পারো এফসির সাফল্যের নেপথ্যে ছিলেন বাংলাদেশি দুই তারকা, সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। সাবিনা একাই সাত গোল করে প্রতিপক্ষের জালে তাণ্ডব চালালেন, আর ঋতুপর্ণা ছয়টি গোল করেন একের পর এক আক্রমণে।

তবে শুধু এই দুই তারকাই নয়, দলের অন্য দুই তারকা সুমাইয়া ও মনিকাও যথাক্রমে চার ও দুই গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন। প্রথমার্ধেই পারো এফসি এগিয়ে ছিল ১১-০ গোলে, আর দ্বিতীয়ার্ধে গোলের বন্যায় ভাসল ফুটসিলিং এফসি।

বিশাল ব্যবধানের জয়ের পর ম্যাচসেরার পুরস্কার পান সাবিনা খাতুন। ম্যাচ শেষে তিনি জানান, “গোল করতে পারছি আর দল জিতছে, এই ফর্মটা ধরে রাখতে চাই। সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষায় রয়েছে।”

চলতি লিগে সাবিনার গোল সংখ্যা এখন ২০ ছাড়িয়েছে, যা তাঁর অসাধারণ ফর্মের পরিচায়ক। ভুটান নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে বাংলাদেশের মেয়েরা যেন একের পর এক ম্যাচে জোয়ারের মতো ধেয়ে আসছে। গত ম্যাচে সুমাইয়া ছিলেন ম্যাচসেরা, এবার তার ঝলক দেখালেন সাবিনা। এভাবে ভুটানের মঞ্চ এখন বাংলাদেশের নারীদের গোল উৎসবে রূপ নিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..