1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত
পদ ছাড়ছেন আনচেলত্তির ছেলে

বাবার ছায়া ছাড়িয়ে এবার ব্রাজিল জয় করতে আসছেন দাভিদে!
অনলাইন ডেস্ক

ব্রাজিল জাতীয় দলে কোচিং স্টাফে আসছে বড় এক পরিবর্তন। কিংবদন্তি কার্লো আনচেলত্তির ডানহাত ও পুত্র দাভিদে আনচেলত্তি এবার নিজস্ব পরিচয়ে কোচিং ক্যারিয়ারের প্রথম স্বাধীন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বোটাফোগো ক্লাবের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্ব নিতে চলেছেন।

মাত্র ৩৫ বছর বয়সেই দাভিদে আনচেলত্তি অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ক্লাব বিশ্বকাপে বোটাফোগোর হতাশাজনক বিদায়ের পর বরখাস্ত হওয়া রেনাতো পাইভার জায়গায় আসছেন। জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, রোববার চূড়ান্ত চুক্তি হয়েছে এবং আসন্ন সপ্তাহেই তিনি রিও ডি জেনেরিওতে আসবেন বলে জানায় গণমাধ্যম।

২০১২ সাল থেকেই বাবার পাশে থেকে বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপীয় জায়ান্ট ক্লাবে কাজ করেছেন দাভিদে। ব্রাজিল জাতীয় দলেও তিনি সহকারী কোচ ছিলেন। তবে এবারই প্রথম নিজের নির্বাচিত স্টাফ নিয়ে সম্পূর্ণ স্বাধীনতায় একটি ক্লাবের হাল ধরছেন তিনি।

কোপা লিবার্তাদোরেস এবং ব্রাজিলিয়েরাওয়ের বর্তমান চ্যাম্পিয়ন বোটাফোগো বর্তমানে বেশ কিছুটা ছন্দহীনতায় ভুগছে। ক্লাবের মালিক জন টেক্সটর দীর্ঘদিন ধরেই এমন একজন আন্তর্জাতিক মানের কোচ খুঁজছিলেন যিনি ইউরোপীয় ঘরানার পেশাদারিত্ব এনে দিতে পারবেন। দাভিদের আগমনে তাই ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশার পাল্লাও ভারী হয়ে উঠেছে।

এই মুহূর্তে ইউরোপে পরিবারের সঙ্গে অবকাশ কাটাচ্ছেন দাভিদে আনচেলত্তি। ফলে আসন্ন ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তিনি ডাগআউটে থাকছেন না। ঐ ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লদিও কাসাপা।

২০২১ সালের শেষ দিকে বোটাফোগো ক্লাবটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর থেকে কোচ বদলের হিড়িক বেড়েছে। আনচেলত্তি হবেন নতুন মালিকানায় সপ্তম কোচ। এখন পর্যন্ত কেবল লুইস কাস্ত্রো এক বছরের বেশি সময় ধরে ক্লাবের দায়িত্ব পালন করেছেন।

দাভিদে আনচেলত্তির আগমন শুধু বোটাফোগোর জন্য নয়, বরং গোটা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক নতুন যুগের বার্তা। ইউরোপের আধুনিক কৌশলের সংমিশ্রণে এবার বদলে যেতে পারে রিওর ঐতিহাসিক ক্লাবের ভাগ্য। এখন দেখার বিষয়, বাবার কিংবদন্তি রেশ ধরে রাখতে ছেলের প্রথম পদক্ষেপ কতটা সফল হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..