1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভ্যাকসিন নিয়ে ছাত্রদলের এসএমএসে ক্ষোভ শিক্ষার্থীদের, জরুরি সভা ডেকেছে জাবি ভিসি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ভ্যাকসিন নিয়ে ছাত্রদলের এসএমএসে ক্ষোভ শিক্ষার্থীদের, জরুরি সভা ডেকেছে জাবি ভিসি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৮৫ বার পঠিত
ভ্যাকসিন নিয়ে এসএমএস বিতর্কে উত্তাল জাবি

একটি এসএমএস বদলে দিল পুরো ক্যাম্পাসের পরিবেশ!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ভ্যাকসিনেশন কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের ভর্তির সময় প্রদত্ত নম্বরে এসএমএস (খুদে বার্তা) পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে নম্বরগুলো সরবরাহ  করা হয়েছে এমন অভিযোগ ওঠায় জরুরী সভা ডেকেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান। 

১৬ মে (শুক্রবার) রাতে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জরুরি সভায় আয়োজনের বিষয়টি জানান উপাচার্য। 

উপাচার্য বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে আমার নজরে এসেছে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরী প্রশাসনিক সভা আহবান করেছি আজ রাতেই। এ ব্যাপারে উক্ত মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 এর আগে, ১৬ মে সন্ধ্যা থেকে খুদেবার্তা পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান শিক্ষার্থীরা। যদিও নম্বর সরবরাহের  বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ইংরেজিতে লেখা ওই খুদে বার্তায় বলা হয়েছে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। ২১ মে-এর ভেতর রেজিস্ট্রেশনের জন্য একটি অনলাইন ফর্মের লিংকও দেওয়া হয় খুদে বার্তায়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমাদের চার হাজারের উপরে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে, তাদের সবার ডাটা আমাদের কাছে আছে। বাকি সবার ফোন নম্বর আমরা বিভাগ,হল ভিত্তিক কালেক্ট করেছি। প্রশাসন থেকে আমরা এ ব্যাপারে কোনো সহযোগিতা নেইনি। 

উল্লেখ্য, গত ৮ মে থেকে জাবি ছাত্রদল বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচী শুরু করে এবং ২২ মে পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। 

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..