1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি পলিটেকনিকে ফিরছে ভর্তি পরীক্ষা, জিপিএ-ভিত্তিক নিয়ম বাতিলের পথে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

সরকারি পলিটেকনিকে ফিরছে ভর্তি পরীক্ষা, জিপিএ-ভিত্তিক নিয়ম বাতিলের পথে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পঠিত
ভর্তি পরীক্ষা
this is a collected or created picture for Janatar Jagoron news.

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। এতদিন শিক্ষার্থীরা শুধুমাত্র এসএসসি জিপিএর ভিত্তিতে ভর্তি হচ্ছিলেন, তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তির নিয়ম ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। বোর্ড সূত্র নিশ্চিত করেছে, বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।

এক সময় সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা ছিল বাধ্যতামূলক। কিন্তু ২০১৬ সালে তৎকালীন সরকার জিপিএ-ভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করে, যা নিয়ে তখন থেকেই নানা বিতর্ক চলছিল। বোর্ডের একাধিক সূত্র বলছে, এই পদ্ধতিতে প্রকৃত মেধাবীরা সুযোগ হারিয়েছেন, ফলে ইনস্টিটিউটগুলোতে মানসম্পন্ন শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে।

এ নিয়ে গত ডিসেম্বরে কারিগরি শিক্ষা বোর্ড একাধিকবার বৈঠক করে। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে কারিগরি শিক্ষার চাহিদা বাড়লেও দক্ষ জনশক্তি তৈরি করা যাচ্ছে না। ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধাবীদের বাছাই করা সম্ভব হবে, যা ভবিষ্যতে শিল্প ও প্রযুক্তিখাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ বলেন, “আমরা চেষ্টা করছি শিক্ষার মানোন্নয়নে সত্যিকারের পরিবর্তন আনতে। গত দেড় দশকে রাজনীতির ছায়ায় কারিগরি শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেধাবী শিক্ষার্থী নিশ্চিত করতে আমরা নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছি।”

বোর্ডের কর্মকর্তারা মনে করেন, জিপিএ-ভিত্তিক ভর্তি পদ্ধতির কারণে অনেক অযোগ্য শিক্ষার্থী সুযোগ পাচ্ছিলেন, যা কারিগরি শিক্ষার গুণগত মান কমিয়ে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই পুরনো ভর্তি পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা হবে, যা কারিগরি শিক্ষার পুনর্জাগরণে ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..