1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ওআইসির বার্তা: ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান, কাশ্মীর সমাধানে ফের জোর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ওআইসির বার্তা: ভারত-পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান, কাশ্মীর সমাধানে ফের জোর

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
ভারত-পাকিস্তান

দুই পরমাণু শক্তিকে ঠেকাতে ওআইসির সংলাপের ডাক!
অনলাইন ডেস্ক

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এক নতুন বার্তায় ভারত ও পাকিস্তানকে দ্বিপাক্ষিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

রোববার (১১ মে) আলজাজিরার এক বিশেষ প্রতিবেদনে এই বার্তার কথা জানানো হয়। বলা হয়, ওআইসি ফের কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তির ওপর জোর দিয়েছে। এর আগেও কূটনৈতিক টানাপোড়েনের সময় ওআইসি বক্তব্য দিয়েছিল, যেখানে জাতিসংঘ রেজোলিউশনের ভিত্তিতে কাশ্মীর সংকটের সমাধান এবং ভারতের নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়েছিল। সেই বার্তার পর ভারত সরকার ক্ষোভ প্রকাশ করেছিল।

সর্বশেষ বিবৃতিতে ওআইসি জানিয়েছে, তারা সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানায় এবং এতে সহায়ক ভূমিকা রাখা দেশগুলোর কূটনৈতিক প্রয়াসকে সাধুবাদ জানায়।

তারা আরও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত—ভারত ও পাকিস্তানকে পারস্পরিক বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক সংলাপে বসতে প্রণোদনা দেওয়া।

৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিত্বকারী এই সংস্থা জানায়, “আমরা জোর দিয়ে বলছি, জম্মু ও কাশ্মীর সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন অনুযায়ী হওয়া উচিত। এভাবে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমিত হতে পারে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি, যাতে গোটা অঞ্চল অস্থিতিশীলতা থেকে রক্ষা পায়।”

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান প্রতিনিধি কাজা ক্যালাসের সঙ্গে ফোনে কথা বলেন। কাজা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ ও উত্তেজনার প্রেক্ষাপটে শনিবার (১০ মে) উভয় দেশ একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সমঝোতা আসে যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দুই দেশের নেতার সঙ্গে আলোচনা করে এই চুক্তি বাস্তবায়নে সহায়তা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..