1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তান-ভারত দ্বন্দ্বে কাতারের বার্তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ মনপুরায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পাকিস্তান-ভারত দ্বন্দ্বে কাতারের বার্তা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
পাকিস্তান-ভারত

যুদ্ধ নয়, শান্তি চায় কাতারের নেতৃত্ব!
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের দামামা। এমনই জটিল পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে হঠাৎই টেলিফোনে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি।

বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় কাতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শেখ মোহাম্মদ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শান্তির বার্তা দিয়েছেন এবং দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে জানায়, শেখ মোহাম্মদ পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানান। সেই সঙ্গে মধ্যস্থতার জন্য কাতারের প্রস্তুতির কথাও জানান।

বিবৃতিতে আরও বলা হয়, কাতারের দৃঢ় বিশ্বাস, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র উপায়। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য সংঘাত নয়, বরং শান্তি ও সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি।

এই ফোনালাপ এমন সময় হলো যখন ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হয়েছে। দুই দেশের মধ্যে পুরোপুরি যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সীমান্তে সেনা সমাবেশ জোরদার হয়েছে, আর কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে দ্রুত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..