1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, মিললো নতুন ৪ সাব-ভেরিয়েন্ট! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, মিললো নতুন ৪ সাব-ভেরিয়েন্ট!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩০ বার পঠিত
করোনা সংক্রমণ

ভারতে কোভিড ফের বৃদ্ধি, কিন্তু উদ্বেগের কোনো কারণ নেই!
অনলাইন ডেস্ক

ভারতে করোনা ভাইরাস আবার জোরালো হতে শুরু করেছে। দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ এখন ঊর্ধ্বগামী। তবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল ড. রাজীব বেহল নিশ্চিত করেছেন, এখন সংক্রমণের মাত্রা খুব তীব্র নয় এবং উদ্বেগের কোনো কারণ নেই।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নতুন কোভিড ভেরিয়েন্ট নিয়ে ড. রাজীব বেহল বলেছেন, পশ্চিম ও দক্ষিণ ভারতের নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে, এই নতুন ভেরিয়েন্টগুলো ওমিক্রনের সাব-টাইপ এবং গুরুতর নয়। আইসিএমআর আরও বলেছে, তারা দেশের অন্যান্য অঞ্চলের নমুনার জিনোম সিকোয়েন্সিং অব্যাহত রেখেছে, যাতে নতুন কোনো ভেরিয়েন্ট থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়। ড. রাজীব বলেন, সংক্রমণের হার বাড়ছে; প্রথমে দক্ষিণ ভারত থেকে শুরু হয়ে ধীরে ধীরে পশ্চিম এবং এখন উত্তর ভারতেও বাড়ছে। এসব সংক্রমণ ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রামের আওতায় রাখা হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন,
“যদিও সংক্রমণ গুরুতর নয় এবং চিন্তার কোনো কারণ নেই, তবে সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। আমরা পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছি। সাধারণ মানুষকে এখনই অতিরিক্ত উদ্বেগ ছাড়াই সচেতন থাকতে হবে। এই মুহূর্তে কোনো বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ছে না।”

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত গণমাধ্যমে দিল্লিতে অন্তত ১০৪টি নতুন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে, যেখানে কেরালা ও মহারাষ্ট্রে যথাক্রমে ৪৩০ এবং ২০৯টি নতুন কেস ধরা পড়েছে।

সারা ভারত থেকে মোট ১,০০৯টি সক্রিয় সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ ১২, রাজস্থান ১৩, উত্তরপ্রদেশ ১৫, তামিলনাড়ু ৬৯, কর্ণাটক ৪৭ এবং গুজরাট ৮৩টি সংক্রমণ রয়েছে।

কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকসহ বেশ কয়েকটি রাজ্যে নতুন সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। তবে অধিকাংশ সংক্রমণ স্বল্পমাত্রার এবং বাড়িতে আইসোলেশনের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..