শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
স্বপ্নপূরণে পোশাক পেয়ে শিক্ষার্থীদের চোখে আনন্দের ঝিলিক!
শাকিল রানা ,শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগরে অবস্থিত স্বপ্নপূরণ স্কুল প্রাঙ্গণ আজ ছিল আনন্দে মুখরিত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টায় স্কুল প্রাঙ্গণে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পোশাক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এই মানবিক আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা ও জীবনের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশরাফিকুর রহমান মামুন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, সহ শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রাজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, এবং বিএনপি নেতা মশিউর রহমান রকি, ফারুক হোসেন, শফিকুল ইসলাম খাজা, নুর আলম, আহসান হাবীব সাগর, শামীম আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি এনামুল হক শাহীন তার বক্তব্যে বলেন, “এই প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও প্রয়োজন মেটাতে সমাজের সকলের এগিয়ে আসা উচিত।”
উল্লেখ্য, স্বপ্নপূরণ স্কুল ২০১৩ সালে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়া শহর ও আশপাশের প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল পরিচালনা করে এই ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানটি, যা হাজারো শিশুর জীবন বদলে দেওয়ার নিরব এক বিপ্লব চালিয়ে যাচ্ছে।