1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় বিএনপি'র তিন নেতাকে কারন দর্শানোর নোটিশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

মনপুরায় বিএনপি’র তিন নেতাকে কারন দর্শানোর নোটিশ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত
নোটিশ

শিক্ষককে অপমান, অনুষ্ঠানে বিশৃঙ্খলা, বিএনপি নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা!

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি’র তিন নেতাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান কবির, সাবেক যুগ্ন সম্পাদক মোঃ সোহরাব হোসেন ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফেরদাউসকে এই কারন দর্শানোর নোটিশ দেয়া হয়।

বুধবার (০৯ এপ্রিল) উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ দেয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৮ এপ্রিল) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবসর জনিত কারনে বিদায় সংবর্ধনা দেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান কবির। কবির তার বক্তব্যে বিদায়ী প্রদান শিক্ষকের মর্যাদা হানিকর বক্তব্য প্রদান করেন। এবং উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে উশৃঙ্খল আচরনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বিএনপির সহ সভাপতি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অতিথিবৃন্দ ওই বিএনপি নেতা কবির, তার সহযোগী বিএনপি নেতা সোহরাব ও বিএনপি নেতা ফেরদাউসকে শান্ত করার চেষ্টা করলে তারা আরও ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন। এবং তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের সাথে অসৌজন্যমূলক আচরন করে। এতে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে ওই কারন দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয় উক্ত কারন দর্শানোর নোটিশে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..