1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরিব নারীর ঘরে আগুন, অভিযোগ ক্ষমতাধর নেতার বিরুদ্ধে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

গরিব নারীর ঘরে আগুন, অভিযোগ ক্ষমতাধর নেতার বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
অভিযোগ

ইমরান মোল্লা, বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে গরিব দিনমজুর মোসা. সামেলা বেগমের (৪৫) ২৫ বছরের মাথার ছাদ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুভাস সাহা (৬৮)–এর বিরুদ্ধে।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে সামেলা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুভাস সাহা, তার ম্যানেজার গোবিন্দ (৫৫) ও আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা যায়, সামেলা বেগম তার স্বামী ও সন্তানকে নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে রেলের জমিতে বসবাস করছিলেন। ওই জমির পাশে রয়েছে সুভাস সাহার জমি। জমি দখলের জন্য দীর্ঘদিন ধরেই সামেলাকে হুমকি দিয়ে আসছিলেন সুভাস সাহা। শনিবার (৫ এপ্রিল) রাতে, সামেলা বেগম বাড়িতে না থাকার সুযোগে রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ।

সামেলা বেগম জানান, আগুনে তার সবকিছু ছাই হয়ে গেছে। ঈদের আগে মানুষের দেওয়া যাকাতের টাকা ও চাল বিক্রির প্রায় ৫০ হাজার টাকাও লুট হয়ে যায়। এখন তিনি নিঃস্ব।

এলাকাবাসী হাবিল বিশ্বাস বলেন, “সুভাস সাহা অনেক আগেই হুমকি দিয়েছিল। এবার কাজেও নেমেছে।”

প্রতিবেশী সেলিনা বেগম জানান, “তিনি প্রায়ই এসে হুমকি দিতেন, বাড়ি ভেঙে দেবেন বলতেন।”

তবে অভিযুক্ত সুভাস সাহা দাবি করেন, তিনি কিছুই করেননি, বরং সামেলাকে অন্য জায়গায় বাড়ি করে দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষ্য, “সে আমার জমিতে থাকে।”

ঘটনার পর থেকে সুভাস সাহা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..